1. adnanmim872@gmail.com : doinikinsafercokh :
  2. Munabbiha145@gmail.com : Munabbia A : Munabbia A
  3. fauzursabit135@gmail.com : Fauzur Sabit : Fauzur Sabit
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন

সীমান্তে মাদকবিরোধী অভিযানে ৩৯৭ বোতল ফেন্সিডিল ও সিরাপ উদ্ধার

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
  • Update Time : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ১৮ Time View

ঠাকুরগাঁও সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় ভারতীয় ২৫৩ বোতল ফেন্সিডিল ও ১৪৪ বোতল এস্কাফ সিরাপ জব্দ করা হয়। তবে অভিযানে মাদক বহনকারীদের কাউকে আটক করা সম্ভব হয়নি।

রোববার (২৩ আগস্ট) ভোর ৪টার দিকে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি)-এর আওতাধীন কাঁঠালডাংগী বিওপির সদস্যরা সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করেন।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হাবিলদার মো. মোফাজ্জল হোসেনের নেতৃত্বে কাঁঠালডাংগী বিওপির একটি টহল দল সীমান্তের গেরুয়াডাংগী এলাকায় তল্লাশি অভিযান চালায়। এ সময় সীমান্তের মেইন পিলার ৩৭০ থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পরিত্যক্ত অবস্থায় এসব মাদকদ্রব্য পাওয়া যায়।

পরে উদ্ধার করা ফেন্সিডিল ও এস্কাফ সিরাপের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ৫৮ হাজার ৮০০ টাকা নির্ধারণ করা হয়েছে। জব্দ করা মাদকদ্রব্য প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে ধ্বংস করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে বিজিবি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com