
মহেশপুর ও কোটচাঁদপুরের মানুষের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় আইনশৃঙ্খলা অবকাঠামো জোরদার করা সময়ের দাবি। এ লক্ষ্যে মহেশপুর উপজেলার জন্য ১টি মডেল থানা, ৪টি পুলিশ ফাঁড়ি ও ৪টি পুলিশ পিকআপ ভ্যান এবং কোটচাঁদপুর উপজেলার জন্য ২টি পুলিশ পিকআপ ভ্যান বরাদ্দের দাবিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে ডিও লেটার প্রদান করেছি।
সীমান্তবর্তী ও প্রাকৃতিক দুর্যোগপ্রবণ এ দুই উপজেলার মানুষের নিরাপত্তা, মাদক ও চোরাচালান প্রতিরোধ, অপরাধ দমন এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত সেবা নিশ্চিত করতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে—ইনশাআল্লাহ। জনগণের কল্যাণ ও নিরাপদ জনপদ গড়ে তোলার প্রত্যয়ে আমি সর্বদা আপনাদের পাশে আছি।
Leave a Reply