
ঝিনাইদহের মহেশপুর উপজেলায় বাঁশ নিয়ে মাঠে যাওয়ার সময় অসাবধানতাবশত ওপর দিয়ে যাওয়া বিদ্যুতের লাইনের সংস্পর্শে এসে নাজিম উদ্দিন সরকার (৪২) নামের এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের বাগানমাঠ গ্রামের বড় বিলের মাঠে এই দুর্ঘটনা ঘটে। নিহত নাজিম উদ্দিন সরকার ওই গ্রামেরই হাফিজ উদ্দিন সরকারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে নিজ বাড়ি থেকে বড় বিলের মাঠে নিজেদের পুকুরপাড়ে কাজ করতে যান কৃষক নাজিম উদ্দিন। এ সময় একটি বাঁশ হাতে নিয়ে পুকুরপাড় দিয়ে হেঁটে যাওয়ার সময় ওপর দিয়ে যাওয়া ১১ হাজার ভোল্ট বা স্থানীয় বিদ্যুৎ লাইনের সাথে বাঁশটি স্পর্শ করে। এতে মুহূর্তেই তিনি মারাত্মকভাবে বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে নিজ বাড়িতে নিয়ে আসেন।
তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Leave a Reply