1. adnanmim872@gmail.com : doinikinsafercokh :
  2. Munabbiha145@gmail.com : Munabbia A : Munabbia A
  3. fauzursabit135@gmail.com : Fauzur Sabit : Fauzur Sabit
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:২১ অপরাহ্ন

বিপুল পরিমাণ মাদক নিয়ে র‍্যাবের হাতে আটক মেম্বার

রাজবাড়ী জেলা প্রতিনিধি
  • Update Time : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ১৪ Time View

রাজবাড়ীর গোয়ালন্দঘাট থানাধীন দৌলতদিয়া ফেরীঘাট এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৮ লাখ ৫৮ হাজার টাকা মূল্যের ৯৯ বোতল স্কাফ সিরাপ ও ১৮৭ বোতল ফেয়ারডিলসহ ৪ জনকে গ্রেফতার করেছে র‍্যাব-১০। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

শনিবার (২২ আগস্ট) সকাল আনুমানিক সাড়ে ১১টার দিকে র‍্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দৌলতদিয়া ফেরীঘাট এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালায়। তল্লাশিকালে ৯৯ বোতল স্কাফ সিরাপ ও ১৮৭ বোতল ফেয়ারডিল উদ্ধার করা হয়।

র‍্যাবের দেওয়া তথ্য অনুযায়ী, উদ্ধারকৃত স্কাফ সিরাপের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৯৭ হাজার টাকা এবং ফেয়ারডিলের বাজারমূল্য প্রায় ৫ লাখ ৬১ হাজার টাকা। সব মিলিয়ে উদ্ধারকৃত মাদকের মূল্য প্রায় ৮ লাখ ৫৮ হাজার টাকা।

গ্রেফতার ৪ জন হলেন— মোঃ মিলন হোসেন খান (৩৮), মোঃ তরিকুল আহমেদ তারেক (৩৮), মোঃ শফিকুল ইসলাম (৪৮) ও মোঃ জুবায়ের হোসেন জুয়েল (৩৫)। তাদের মধ্যে মোঃ শফিকুল ইসলাম মহেশপুর থানার ভগবতী তলা এলাকার বাসিন্দা বলে র‍্যাবের তথ্য থেকে জানা যায়।

অভিযানকালে তাদের কাছ থেকে ৫টি মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়। র‍্যাবের দাবি, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে স্কাফ সিরাপ ও ফেয়ারডিলসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে ফরিদপুর, রাজবাড়ীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন।

র‍্যাব আরও জানায়, গ্রেফতারকৃত মোঃ মিলন হোসেন খানের বিরুদ্ধে একটি এবং মোঃ তরিকুল আহমেদ তারেকের বিরুদ্ধে তিনটি মাদক মামলা রয়েছে।

উদ্ধারকৃত মাদকসহ গ্রেফতারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তথ্যসূত্র: র‍্যাব-১০

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com