
রোববার সকালে জমিতে গিয়ে নিজের হাতে গড়ে তোলা বাগানের এমন ধ্বংসস্তূপ দেখতে পান ক্ষতিগ্রস্ত কৃষক আরিফুল ইসলাম। এ ঘটনায় তাঁর প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।
ক্ষতিগ্রস্ত কৃষক আরিফুল জানান, দীর্ঘদিন ধরে কঠোর পরিশ্রম ও ঋণ নিয়ে তিনি ওই জমিতে কলার চাষ করছিলেন। বাগানে বিক্রির উপযোগী প্রায় ৫০০ কাঁদি ফলন্ত কলা ছিল। সোমবার কলা বিক্রি করে ঋণের টাকা পরিশোধ করার কথা থাকলেও তার আগের রাতেই সব কেটে মাটিতে ফেলে দেয় দুর্বৃত্তরা।
এদিকে বাগানটি কিনে নেওয়া মেহেরপুরের ব্যবসায়ী আব্দুর রাজ্জাক জানান, ঢাকার একটি পোশাক কারখানার শ্রমিকদের টিফিনের জন্য এসব কলা সরবরাহের কথা ছিল। সোমবারই উপযোগী কলাগুলো কেটে ঢাকায় পাঠানোর প্রস্তুতি চলছিল। ঘটনার আকস্মিকতায় হতবাক এই ব্যবসায়ী জানান, এ নৃশংসতায় কৃষক ও ব্যবসায়ী দুজনেই বড় ধরনের আর্থিক বিপর্যয়ের মুখে পড়েছেন।
Leave a Reply