1. adnanmim872@gmail.com : doinikinsafercokh :
  2. Munabbiha145@gmail.com : Munabbia A : Munabbia A
  3. fauzursabit135@gmail.com : Fauzur Sabit : Fauzur Sabit
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:২২ অপরাহ্ন

২০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, পলাতক ১

স্টাফ রিপোর্টার :- রেদওয়ানুল ইসলাম রিপন
  • Update Time : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ২১ Time View

ঝিনাইদহের মহেশপুরে পুলিশের বিশেষ অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আসিফ (২০) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মহেশপুর থানা পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় মো. রানা (২৫) নামের অপর এক অভিযুক্ত।

পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনা এবং মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) তত্ত্বাবধানে গত ২৩ আগস্ট সোমবার রাতে এলাকায় বিশেষ অভিযান ও পরোয়ানা তামিল ডিউটি পরিচালনা করছিল পুলিশের একটি চৌকস টিম। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, আজমপুর ইউনিয়নের আজমপুর মণ্ডলপাড়া এলাকার মহেশপুর-জামতলা পাকা রাস্তার ওপর মাদক বেচাকেনার উদ্দেশ্যে কতিপয় ব্যক্তি অবস্থান করছে।

প্রাপ্ত সংবাদের সত্যতা যাচাইয়ে রাত সোয়া আটটার দিকে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশের দল। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে ধাওয়া করে মো. আসিফকে হাতেনাতে আটক করা হয়। এ সময় অপর আসামি মো. রানা কৌশলে পালিয়ে যেতে সক্ষম হন। পরে উপস্থিত নিরপেক্ষ স্থানীয় সাক্ষীদের সামনে ধৃত আসিফের প্যান্টের পকেট তল্লাশি করে ২০ পিস গোলাপী রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং জব্দতালিকা তৈরি করে আলামত নিজেদের হেফাজতে নেওয়া হয়।

এ ঘটনায় গ্রেফতার ও পলাতক আসামির বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মহেশপুর থানায় একটি নিয়মিত মামলা (মামলা নম্বর-৩৩, তারিখ: ২৪ আগস্ট ২০২৬) রুজু করা হয়েছে।

মহেশপুর থানা পুলিশ জানিয়েছে, ঝিনাইদহ জেলাকে মাদকমুক্ত করার লক্ষ্যে পুলিশের এই জিরো টলারেন্স নীতি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করার আইনি প্রক্রিয়া চলছে এবং পলাতক আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com