1. adnanmim872@gmail.com : doinikinsafercokh :
  2. Munabbiha145@gmail.com : Munabbia A : Munabbia A
  3. fauzursabit135@gmail.com : Fauzur Sabit : Fauzur Sabit
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন

অজ্ঞান পার্টির দুই সদস্য গ্রেপ্তার

মামুন হোসেন,মহেশপুর ঝিনাইদহ প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ১১ Time View

ঝিনাইদহের কোটচাঁদপুরে বাসযাত্রীকে অচেতন করে স্বর্ণালংকার লুটের ঘটনায় আন্তঃবিভাগীয় অজ্ঞান পার্টির দুই সদস্যকে গ্রেপ্তার করেছে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ও কোটচাঁদপুর থানা পুলিশ। গাজীপুরের টঙ্গী ও মাগুরা সদর এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—খুলনার ফুলতলার আলকা দামোদর এলাকার দুলাল হাওলাদার (৪০), ওরফে ‘মলম দুলাল’ এবং মাগুরা সদর উপজেলার বোগিয়া গ্রামের মো. তিলক খান (৪৪)।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৯ জুন একজন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা যশোর থেকে শাপলা পরিবহনে কোটচাঁদপুরে ফিরছিলেন। পথে এলাঙ্গী বাজার এলাকায় অজ্ঞাত এক ব্যক্তি তাকে ডাবের পানি পান করতে দেন। পানি পান করার পর তিনি অচেতন হয়ে পড়েন। পরে তার স্বামী বাসে গিয়ে তাকে অচেতন অবস্থায় দেখতে পান। এ সময় অজ্ঞাতনামা অজ্ঞান পার্টির সদস্যরা তার পরিহিত স্বর্ণের চেইন, আংটি ও খাড়ু নিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় ৩০ জুন কোটচাঁদপুর থানায় মামলা নম্বর-১৯, ধারা ৩২৮/৩৭৯/৩৪, দণ্ডবিধিতে মামলা করা হয়।
পুলিশ সুপারের নির্দেশনায় ঘটনার রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেপ্তারে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ও কোটচাঁদপুর থানা পুলিশের একটি তদন্ত দল কাজ শুরু করে। তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে টঙ্গী ও মাগুরা সদর এলাকায় অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের দাবি, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে বিভিন্ন থানায় নেশাজাতীয় দ্রব্য ব্যবহার করে মানুষকে অচেতন করে অপরাধ সংঘটনের একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদে অজ্ঞান পার্টির চক্রের আরও সদস্য ও তাদের কর্মকাণ্ড সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার আশা করছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com