1. adnanmim872@gmail.com : doinikinsafercokh :
  2. Munabbiha145@gmail.com : Munabbia A : Munabbia A
  3. fauzursabit135@gmail.com : Fauzur Sabit : Fauzur Sabit
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:০১ অপরাহ্ন

উদ্ধারকৃত ৩০০ কেজি অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

কালিগঞ্জ ঝিনাইদহ প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ২৩ Time View

কালীগঞ্জ উপজেলাধীন কালীগঞ্জ পৌরসভার বনানীপাড়া গ্রামস্থ মহিলা কলেজ গেটের সামনের সড়ক থেকে উদ্ধার করা বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
​উপজেলা প্রশাসন ও স্থানীয় মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে পরিচালনা করা এক অভিযানের পর উদ্ধার হওয়া মোট ৬ বস্তা কারেন্ট জাল (যার আনুমানিক ওজন প্রায় ৩০০ কেজি) উপজেলা পরিষদ প্রাঙ্গণে প্রকাশ্যে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
​স্থানীয় সূত্রে জানা যায়, পৌরসভার বনানীপাড়া এলাকার মহিলা কলেজ গেটের সংলগ্ন সড়ক দিয়ে অবৈধ কারেন্ট জাল পরিবহন ও কেনাবেচার খবর পেয়ে এই অভিযান পরিচালিত হয়। সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় ৬টি প্লাস্টিকের বস্তায় ভর্তি প্রায় ৩০০ কেজি অবৈধ কারেন্ট জাল উদ্ধার করা হয়। পরবর্তীতে জব্দকৃত এসব জাল উপজেলা পরিষদ চত্বরে নিয়ে আসা হয় এবং জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
​মৎস্য সম্পদ সুরক্ষা ও উন্নয়ন নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, দেশীয় প্রজাতির মাছের রেনু ও পোনা রক্ষায় ক্ষতিকর কারেন্ট জালের ব্যবহার, উৎপাদন, পরিবহন ও বাজারজাতকরণ আইনত দণ্ডনীয় অপরাধ। অবৈধ জালের অবাধ ব্যবহারের ফলে প্রাকৃতিক জলাশয়ে মৎস্য সম্পদ হুমকির মুখে পড়ছে। এ কারণে কারেন্ট জালের ব্যবহার বন্ধে আইন কঠোরভাবে প্রয়োগ করা হচ্ছে।
​প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয়, অসাধু ব্যবসায়ী ও জেলেদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় নিয়মিত এই ধরনের তদারকি অব্যাহত থাকবে। অভিযান পরিচালনা ও জাল বিনষ্টকরণকালে স্থানীয় প্রশাসন ও মৎস্য দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, সাংবাদিক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com