1. adnanmim872@gmail.com : doinikinsafercokh :
  2. Munabbiha145@gmail.com : Munabbia A : Munabbia A
  3. fauzursabit135@gmail.com : Fauzur Sabit : Fauzur Sabit
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন

বাজার তদারকিতে তিন প্রতিষ্ঠানকে জরিমানা!

স্টাফ রিপোর্টার :- রেদওয়ানুল ইসলাম রিপন
  • Update Time : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ২৬ Time View

ঝিনাইদহে বাজার তদারকিমূলক অভিযানে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, খোলা অবস্থায় খাদ্যদ্রব্য সংরক্ষণ, অনুমোদনহীন রং ব্যবহারসহ বিভিন্ন অ*পরা*ধে তিনটি প্রতিষ্ঠানকে মোট ২১ হাজার টাকা জ*রিমা*না করা হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) ঝিনাইদহ সদর উপজেলার আরাপপুর বাজার ও চরমুরারীদহ এবং শৈলকুপা উপজেলার ভাটই বাজারে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঝিনাইদহ জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ভাটই বাজারের মিষ্টির দোকান ও হোটেলগুলোতে তদারকি করা হয়। এ সময় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও প্রক্রিয়াকরণ, খোলা লবণ ব্যবহার, অনুমোদনহীন রং ব্যবহার, ফ্রিজে কাঁচা ও রান্না করা বাসি খাবার একসঙ্গে সংরক্ষণ এবং মূল্য তালিকা প্রদর্শন না করাসহ বিভিন্ন অনিয়ম ধরা পড়ে।
এসব অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী লিমন হোটেলকে ১০ হাজার টাকা এবং আল ফুরকান সুইটসকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, সদর উপজেলার চরমুরারীদহ এলাকার মগের মুল্লুক হোটেলকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও প্রক্রিয়াকরণ এবং ফ্রিজে কাঁচা ও রান্না করা বাসি খাবার একসঙ্গে সংরক্ষণের অনিয়ম পাওয়া যায়।
অভিযানে মোট তিনটি প্রতিষ্ঠানকে ২১ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
এছাড়া সদর উপজেলার আরাপপুর বাজারে ডিমের পাইকারি দোকান ও মুদি দোকানগুলোতে তদারকি করে ব্যবসায়ীদের মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন এবং ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণের নির্দেশনা দেওয়া হয়।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নিশাত মেহেরের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এ সময় সদর ও শৈলকুপা উপজেলার স্যানিটারি ইন্সপেক্টর মো. বুলবুল আহমেদ এবং আইনশৃঙ্খলা রক্ষায় ঝিনাইদহ জেলা পুলিশের একটি দল সহযোগিতা করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com