
ঝিনাইদহের কালীগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের উপজেলা শাখার কমিটি পুনর্গঠন করা হয়েছে। কমিটি গঠন অনুষ্ঠানে সংগঠনের কার্যক্রম ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
আল্লামা মামুনুল হকের সংগঠন বাংলাদেশ খেলাফত মজলিসের কালীগঞ্জ শাখার কমিটি পুনর্গঠন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা শাখার সাধারণ সম্পাদক জনাব মো. আসাদুজ্জামান লাল এবং সাংগঠনিক সম্পাদক মাওলানা ইমদাদুল হক।
অনুষ্ঠানে সংগঠন পরিচালনা, সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং নিয়মিত মাসিক সভার মাধ্যমে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
নতুন কমিটিতে মাওলানা আবু হুরাইরা সভাপতি, মাওলানা মো. হেদায়েতুল্লাহ সাধারণ সম্পাদক, হাফেজ আবু নাইম সাংগঠনিক সম্পাদক এবং আল রিয়াদ হোসাইন প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
এ সময় নেতৃবৃন্দ নবগঠিত কমিটির সদস্যদের সংগঠনের কার্যক্রম সুশৃঙ্খলভাবে পরিচালনা এবং নিয়মিত সাংগঠনিক কর্মসূচি পালনের আহ্বান জানান।
পরে সংগঠনের সার্বিক সফলতা ও কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।
Leave a Reply