1. adnanmim872@gmail.com : doinikinsafercokh :
  2. Munabbiha145@gmail.com : Munabbia A : Munabbia A
  3. fauzursabit135@gmail.com : Fauzur Sabit : Fauzur Sabit
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪২ অপরাহ্ন

চার পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি গ্রেফতার

স্টাফ রিপোর্টার :- রেদওয়ানুল ইসলাম রিপন
  • Update Time : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ৩৬ Time View

ঝিনাইদহের মহেশপুরে পুলিশের বিশেষ অভিযানে চার পিস ইয়াবাসহ মো. সাহেব আলী (৪৫) নামের এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে মহেশপুর থানাধীন পাতিবিলা মাদ্রাসাপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মহেশপুর থানা পুলিশ সূত্রে এই তথ্য জানা গেছে।
পুলিশ জানায়, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় এবং মহেশপুর থানা এলাকাকে মাদকমুক্ত করতে পুলিশের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় ২৫ আগস্ট রাত সোয়া দশটার দিকে মহেশপুর থানার এসআই (নিরস্ত্র) মো. টিপু সুলতান-২ এর নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল বিশেষ ডিউটি কালে গোপন সংবাদ পায়। সংবাদে জানা যায়, পাতিবিলা মাদ্রাসাপাড়া এলাকায় মো. আনারের মুদি দোকানের সামনে পাকা রাস্তার ওপর কয়েকজন ব্যক্তি মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে।
তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ টিম। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে মো. সাহেব আলীকে আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি নিজ হেফাজতে মাদক থাকার কথা স্বীকার করেন। এ সময় তার পরিহিত লুঙ্গির কোচর থেকে সাদা পলিথিনে মোড়ানো ৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ১ হাজার ২০০ টাকা। পরে বিধি মোতাবেক জব্দতালিকা প্রস্তুত করে আলামতটি জব্দ করা হয়।
গ্রেফতারকৃত মো. সাহেব আলী ঝিনাইদহ জেলার মহেশপুর থানার পাতিবিলা (কৈলাশপুর) গ্রামের মো. জহুর মন্ডল ও তাসলিমা খাতুন দম্পতির ছেলে।
এ ঘটনায় মহেশপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা (নং-৩৭, তারিখ: ২৬/০৮/২০২৬) রুজু করা হয়েছে। পরে গ্রেফতারকৃত আসামিকে পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। মাদকের বিরুদ্ধে মহেশপুর থানা পুলিশের এমন কঠোর ও জিরো টলারেন্স অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com