1. adnanmim872@gmail.com : doinikinsafercokh :
  2. Munabbiha145@gmail.com : Munabbia A : Munabbia A
  3. fauzursabit135@gmail.com : Fauzur Sabit : Fauzur Sabit
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন

নিষিদ্ধ সংগঠনের ৬ সদস্য গ্রেপ্তার

কুমিল্লা জেলা প্রতিনিধি
  • Update Time : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ১৩ Time View

কুমিল্লার মুরাদনগরে অভিযান চালিয়ে সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে মুরাদনগর থানা পুলিশ। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে ২২ জনের নাম উল্লেখ করে এবং আরও ১৫–২০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরীর নির্দেশে গত ২৫ আগস্ট ২০২৬ তারিখে থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে এই ৬ জনকে গ্রেপ্তার করা হয়।
এজাহার সূত্রে জানা গেছে, গত ২৩ আগস্ট ২০২৬ বিকেল ৪টা ৫৫ মিনিটে এসআই (নিঃ) সুমন তালুকদারের নেতৃত্বে পুলিশের একটি দল মুরাদনগর সদর ইউনিয়নের আলীরচর এলাকায় চান্দ মিয়া মোল্লা ডিগ্রি কলেজ মাঠে অভিযান চালায়। এ সময় সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগসহ বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের সদস্যরা সংগঠনের পক্ষে মিছিল, শোডাউন এবং জনমনে ভীতি সৃষ্টির পাশাপাশি সরকারবিরোধী ষড়যন্ত্রের উদ্দেশ্যে প্রস্তুতি নিচ্ছিল বলে পুলিশের দাবি।

অভিযানে গ্রেপ্তাররা হলেন জাহিদুল ইসলাম (২১), সাকিব (১৯), ইব্রাহিম (২০), নুরুজ্জামান (২১), মেহেদী মমিন সাহেদ (২২) ও সাইফুল (১৮)।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com