
ঝিনাইদহের শৈলকুপায় পুলিশি অভিযানে চিহ্নিত মাদক কারবারি মোঃ বিল্লাল হোসেন ও মাদকসেবী মোঃ ওয়াসিম শেখকে গ্রেপ্তারের পর বিজ্ঞ আদালত বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লার নির্দেশনায় পুলিশের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে চরাপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানকালে ফুলহরি ইউনিয়নের চরাপাড়া গ্রামের মৃত ইকবাল ফকিরের ছেলে মোঃ বিল্লাল হোসেনকে (৪৫) আটক করা হয়।
পরে আটককৃত বিল্লাল হোসেনকে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(৫) ধারায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে ৫ (পাঁচ) মাসের কারাদণ্ড এবং ১,০০০ টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
একই অভিযানে মাদক সেবনের অপরাধে আটক মোঃ ওয়াসিম শেখকে (৪২) ৬ (ছয়) মাসের সশ্রম কারাদণ্ড এবং ২,০০০ টাকা জরিমানা অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন আদালত।
মাদকের বিরুদ্ধে পুলিশের এই কঠোর অবস্থান ও অভিযান অব্যাহত থাকবে বলে থানা সূত্রে জানা গেছে।
Leave a Reply