1. adnanmim872@gmail.com : doinikinsafercokh :
  2. Munabbiha145@gmail.com : Munabbia A : Munabbia A
  3. fauzursabit135@gmail.com : Fauzur Sabit : Fauzur Sabit
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন

শিশুর জন্য নিরাপদ বাংলাদেশ গড়তে আইন প্রয়োগের বিকল্প নেই

স্টাফ রিপোর্টার :- রেদওয়ানুল ইসলাম রিপন
  • Update Time : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ১৭ Time View

শিশুদের জন্য একটি নিরাপদ ও সুরক্ষিত বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে “শিশুর জন্য নিরাপদ বাংলাদেশ: যৌন নির্যাতন ও শোষণ প্রতিরোধে করণীয়” শীর্ষক এক গোলটেবিল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখ সকাল ১০:৪৫ ঘটিকায় ঢাকার কারওয়ানবাজারস্থ প্রথম আলোর প্রগতি ভবনে এ সভা অনুষ্ঠিত হয়।
​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোঃ আবু ইউসুফ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা জেলা পুলিশের অভিভাবক পুলিশ সুপার শামীমা পারভীন।
​বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার শামীমা পারভীন বলেন, “শিশুর নিরাপত্তা নিশ্চিত করা শুধু পরিবারের দায়িত্ব নয়, এটি আমাদের সকলের সামাজিক ও নৈতিক দায়িত্ব।” তিনি জোর দিয়ে বলেন, শিশু নির্যাতন প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই। পরিবারকে শিশুদের সঙ্গে এমন একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে হবে, যাতে যেকোনো ভয়, সমস্যা বা অনাকাঙ্ক্ষিত ঘটনা শিশুরা নির্দ্বিধায় অভিভাবকদের জানাতে পারে। এছাড়া শিশুদের অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রেও অভিভাবকদের সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
​আলোচনা সভায় প্রস্তাবিত মূল পদক্ষেপসমূহ:
​সামাজিক সচেতনতা বৃদ্ধি: শিশু নির্যাতন প্রতিরোধে পরিবার, সমাজ ও জাতীয় পর্যায়ে ব্যাপক সচেতনতামূলক কার্যক্রম চালানো।
​সহানুভূতির প্রকাশ ও আইনি ব্যবস্থা: কোনো শিশু নির্যাতনের শিকার হলে তা গোপন না রেখে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করা এবং অপরাধীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ও কঠোর আইনানুগ ব্যবস্থা নিশ্চিত করা।
​ভুক্তভোগীর সুরক্ষা: নির্যাতনের শিকার শিশুদের নিরাপত্তা প্রদান ও মানসিক স্বাস্থ্য সহায়তায় সার্বিক উদ্যোগ গ্রহণ করা।
​ডিজিটাল নিরাপত্তা: সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে শিশুদের ঝুঁকি মুক্ত রাখতে অভিভাবকদের নজরদারি ও দায়িত্বশীল আচরণ বৃদ্ধি করা।
​আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এনজিও বিষয়ক ব্যুরোর কর্মকর্তা মোঃ খলিলুর রহমান খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. রাশেদের রওনক খান, ‘ব্রেকিং দ্য সাইলেন্স’-এর নির্বাহী পরিচালক রোকসানা সুলতানা এবং প্রতিষ্ঠানটির পরিচালক মোহাম্মদ জাহিদুল ইসলাম। এ ছাড়াও সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, শিশু অধিকার বিশেষজ্ঞ ও গণমাধ্যমকর্মীরা সভায় তাদের নিজ নিজ মতামত তুলে ধরেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com