1. adnanmim872@gmail.com : doinikinsafercokh :
  2. Munabbiha145@gmail.com : Munabbia A : Munabbia A
  3. fauzursabit135@gmail.com : Fauzur Sabit : Fauzur Sabit
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন

সহকারী ভূমি কমিশনারের ছত্রছায়ায় দালাল চক্র

সাগর হোসেন স্টাফ রিপোর্টার
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ১৩ Time View

সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার বসন্তপুর ইউনিয়ন (ভূমি) অফিসের উপ সহকারী কর্মকর্তা নুরুল ইসলাম ঘিরে ঘুষ ও দুর্নীতির গুরুতর অভিযোগ উঠেছে। নামজারি (মিউটেশন), খাজনা দাখিলাসহ ভূমি সংক্রান্ত যেকোনো সেবায় ঘুষ নেওয়াকে তিনি রীতিমতো নিয়মে পরিণত করেছেন। এখন সবাই থাকে ঘুষখোর নুরুল বলে ডাকে। সব ধরনের ভূমি সেবায় অনিয়মের অভিযোগ করছেন ভুক্তভোগীরা।

স্থানীয়দের অভিযোগ, বসন্তপুর ইউনিয়ন (ভূমি) অফিসের উপসহকারী কর্মকর্তা নুরুল ইসলামের ,সহযোগিতা- একটি সংঘবদ্ধ দালাল চক্র সক্রিয় রয়েছে। এই চক্রের দৌরাত্ম্যে সাধারণ মানুষ জিম্মি হয়ে পড়েছে বলে দাবি করছেন তারা।

অভিযোগ অনুযায়ী, দালাল ছাড়া কোনো ফাইলই স্বাক্ষরিত হয় না। প্রকাশ্যে ঘুষের বিনিময়ে সরকারি জমি ব্যক্তির নামে নামজারি, কৃষিজমিতে বালু ভরাটসহ বিভিন্ন অনৈতিক কাজের অনুমতি দেওয়া হচ্ছে। অথচ বৈধ দলিলপত্র থাকা সত্ত্বেও নামজারি বা খাজনা আদায়ে ঘুষ ছাড়া কাজ হয় না; বরং মাসের পর মাস নানা অজুহাতে সেবা প্রত্যাশীদের হয়রানি করা হয়।

ভুক্তভোগীদের ভাষ্য, অবৈধভাবে আদায় করা ঘুষের টাকা দালাল ,কাছে জমা হয় এবং মাস শেষে তা অফিসের সংশ্লিষ্টদের মধ্যে ভাগাভাগি করা হয়। বসন্তপুর ইউনিয়ন (ভূমি) অফিসটি কার্যত দুর্নীতির আখড়ায় পরিণত হয়ে গেছে।
অভিযোগ বিষয়ে জানতে একাধিকবার তার ব্যবহৃত মুঠোফোন কল দিলে কল রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি
এ বিষয়ে কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বলেন, ঘুষ দুর্নীতির ব্যাপারে আমার জানা নেই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com