
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ ভায়াগ্রা ট্যাবলেট এবং ভারতীয় অবৈধ সিরাপ জব্দ করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত দিয়ে অবৈধ চোরাচালানি মালামাল পাচার হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে ৫৮ বিজিবির অধীনস্থ নতুনপাড়া বিওপির (বর্ডার আউটপোস্ট) একটি চৌকস টহল দল সীমান্ত এলাকায় কৌশলগত অবস্থান নেয়। এ সময় চোরাকারবারীদের গতিবিধি সন্দেহজনক মনে হলে বিজিবি টহল দল ধাওয়া করে। উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা তাদের কাছে থাকা প্যাকেট ফেলে সীমান্ত সংলগ্ন এলাকা দিয়ে পালিয়ে যায়।
পরবর্তীতে ফেলে যাওয়া প্যাকেটগুলো তল্লাশি চালিয়ে ৮২০ পিস নিষিদ্ধ ভায়াগ্রা ট্যাবলেট এবং ১৮ বোতল ভারতীয় সিরাপ উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অবৈধ মালামাল জব্দ তালিকা প্রস্তুত করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর ও মামলা দায়েরের আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এই জিরো টলারেন্স নীতি ও কঠোর নজরদারি অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
Leave a Reply