
গোপন সংবাদের ভিত্তিতে যশোরের চৌগাছা থানার পাশে অবস্হিত সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পার্সেলকৃত একটি এয়ার গান, একটি বাইনোকুলার ও একটি বাইসাইকেলে হাওয়া দেওয়ার পাম্প উদ্ধার করেছে চৌগাছা থানা পুলিশ।
বৃহস্পতিবার সন্ধ্যায় চৌগাছা থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে থাকা পার্সেল থেকে এসব সামগ্রী উদ্ধার করে।
উদ্ধারকৃত এসব সামগ্রীর প্রকৃত মালিক এবং কারা পার্সেলটি প্রেরণ করেছে, তা যাচাইয়ে পুলিশ প্রয়োজনীয় কার্যক্রম চালাচ্ছে বলে জানান। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান চৌগাছা থানা পুলিশ!
Leave a Reply