1. adnanmim872@gmail.com : doinikinsafercokh :
  2. Munabbiha145@gmail.com : Munabbia A : Munabbia A
  3. fauzursabit135@gmail.com : Fauzur Sabit : Fauzur Sabit
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন

দেশে হাম ও হামের উপসর্গে পাঁচজনের মৃত্যু, আক্রান্ত আরও ১,০৩১

স্টাফ রিপোর্টার ওয়াহেদ আলী
  • Update Time : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
  • ১১ Time View

দেশে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৩১ জনের শরীরে হাম অথবা এ রোগের উপসর্গ শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হাম পরিস্থিতি বিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে হামের উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সিলেট বিভাগে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে।

এ সময় সারা দেশে নতুন করে ৭৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি ৯৫৬ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। ফলে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩১ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২৭ আগস্ট পর্যন্ত প্রায় সাড়ে পাঁচ মাসে দেশে হাম ও হামের উপসর্গে মোট ১ লাখ ৫৩ হাজার ৬৯২ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে পরীক্ষায় ১৮ হাজার ৭২৬ জনের হাম শনাক্ত হয়েছে।

এ সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে সারা দেশে মোট ১ লাখ ৩৪ হাজার ৪৩৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে এ পর্যন্ত ১ লাখ ২৯ হাজার ৪৮৯ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

মৃত্যুর পরিসংখ্যানও উদ্বেগজনক। গত ১৫ মার্চ থেকে ২৭ আগস্ট পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট ৯৫৫ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৮৫৬ জন হামের উপসর্গ নিয়ে এবং ৯৯ জন হাম আক্রান্ত হয়ে মারা গেছেন।

স্বাস্থ্য সংশ্লিষ্টরা বলছেন, শিশুদের মধ্যে হাম দ্রুত ছড়িয়ে পড়তে পারে। তাই জ্বর, শরীরে লালচে ফুসকুড়ি, কাশি, সর্দি ও চোখ লাল হওয়ার মতো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। একই সঙ্গে আক্রান্ত শিশুকে অন্য শিশুদের কাছ থেকে আলাদা রাখা এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com