1. adnanmim872@gmail.com : doinikinsafercokh :
  2. Munabbiha145@gmail.com : Munabbia A : Munabbia A
  3. fauzursabit135@gmail.com : Fauzur Sabit : Fauzur Sabit
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন

সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ৪ জন আটক

মামুন হোসেন,মহেশপুর ঝিনাইদহ প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
  • ১০ Time View

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের সময় ৪ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

​গত ২৭ আগস্ট ২০২৬ তারিখ রাত ১১টা ৩০ মিনিটের দিকে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীনস্থ খোসালপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৬০/৮০-আর থেকে প্রায় ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে খোসালপুর গ্রামের মো. আজিম মিয়ার কলা বাগান হতে তাদের আটক করা হয়।
​খোশালপুর বিওপির হাবিলদার মো. আব্বাস হোসেনের নেতৃত্বে পরিচালিত বিশেষ টহল দলের অভিযানে আটককৃতদের মধ্যে ১ জন পুরুষ, ১ জন নারী এবং ২ জন তৃতীয় লিঙ্গের নাগরিক রয়েছেন। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com