
ঝিনাইদহের মহেশপুরে পুলিশের বিশেষ অভিযানে দুইটি ওয়ারেন্টভুক্ত মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট ২০২৬) অভিযান পরিচালনা করে মহেশপুর থানা পুলিশ উপজেলার শ্যামকুড় (নিন্দা পাড়া) গ্রামের নিজ বসতবাড়ি থেকে মো. জাবেদ মীর (৩৬) নামে এক আসামিকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত জাবেদ মীর ওই গ্রামের মৃত আলীজান মীরের ছেলে। পুলিশ জানায়, তার বিরুদ্ধে মহেশপুর থানার জিআর সাজা মামলা নং-৩৫২/২০২১সহ মোট দুইটি ওয়ারেন্ট রয়েছে। এর মধ্যে একটি মামলায় তিনি ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ মাসের কারাদণ্ডে দণ্ডিত।
গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে জাবেদ মীরকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে মহেশপুর থানা পুলিশ।
Leave a Reply