1. adnanmim872@gmail.com : doinikinsafercokh :
  2. Munabbiha145@gmail.com : Munabbia A : Munabbia A
  3. fauzursabit135@gmail.com : Fauzur Sabit : Fauzur Sabit
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকের প্রেমে পড়লে লাভ বই ক্ষতি নেই! জেনে নিন ইতিবাচক দিকগুলো ৩০ লাখ টাকার প্রলোভন, রাশিয়ার যুদ্ধে প্রাণ গেল কুমিল্লার সাগরের কুমিল্লায় রাসায়নিক দিয়ে কলা পাকানোর দায়ে জরিমানা রোহিঙ্গা ক্যাম্পে বিনা অনুমতিতে অবস্থান, যুবকের এক মাসের কারাদণ্ড আড়াইহাজারে মাদক সেবনের দায়ে দুই তরুণের ৩ মাসের কারাদণ্ড সীমান্তে ৫৩ বিজিবি’র পৃথক অভিযান ভারতীয় মদ ও নেশাজাতীয় সিরাপ উদ্ধার কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যা: ৭ দিনের রিমান্ডে ২ যুবক টেকনাফে অপহৃত মাদ্রাসা ছাত্র উদ্ধার, উখিয়ায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার দাউদকান্দিতে ৫ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, পরোয়ানাভুক্ত আরও ২ শিবপুরে কৃষিজমির টপ সয়েল কাটার অভিযোগ,জব্দ ভেকু মেশিন

ফটকী নদীর দুই পাড়ে দুই শতাধিক বৃক্ষরোপণ

আবু হুরাইরা মাগুরা প্রতিনিধি
  • Update Time : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ৪২ Time View

মাগুরার শালিখা উপজেলার ফটকী নদী খননের পর নদীর দুই পাড়ে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে দুই শতাধিক বৃক্ষরোপণ করা হয়েছে।

সোমবার সকাল ১০টার দিকে সিএনআরএস, এর বি ফোর আরএল প্রকল্পের উদ্যোগে ফটকী নদীর দুই পাড়ে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়েছে। পাশাপাশি মশাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠেও কয়েকটি গাছের চারা রোপণ করা হয়েছে।
বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিএনআরএস-এর ফিল্ড ফ্যাসিলেটর মোঃ বশির আলম, মশাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, দেবব্রত বিশ্বাস, মশাখালী সমাজসেবা সমবায় সংগঠনের সভাপতি জিল্লুর রহমান জিন্না, সাধারণ সম্পাদক সাগর রহমান, মশাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহ-সভাপতি, সাংবাদিক মোঃ আবু হুরাইরা, নাটোপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আসলাম হুসাইন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ সময় স্থানীয় কয়েকজন বলেন, নদীর দুই পাড়ে বৃক্ষরোপণের ফলে একদিকে যেমন নদীর পাড়ের সৌন্দর্য বৃদ্ধি পাবে, অন্যদিকে পরিবেশের ভারসাম্য রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। রোপণ করা গাছগুলো নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণের উপর গুরুত্বারোপ করবেন তারা।

সিএনআরএসের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে নদীর পাড়ের সবুজায়ন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান এলাকাবাসী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com