
ঠাকুরগাঁও সদর থানাধীন চন্ডিপুর গ্রামে অভিযান চালিয়ে ৫২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, মাদক বিক্রয়লব্ধ নগদ টাকা ও দুটি পুরাতন বাটন মোবাইল ফোনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
শনিবার (২৯ আগস্ট ২০২৬) বিকেলে চন্ডিপুর গ্রামের জনৈক মোহাম্মদ নুরুল হকের বাঁশঝাড় সংলগ্ন কাঁচা রাস্তার ওপর অভিযান পরিচালনা করে মোহাম্মদ বিল্লাল হোসেন (৩২) নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মোহাম্মদ বিল্লাল হোসেন ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর গ্রামের মো ফয়জুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, অভিযানে তার কাছ থেকে ৫২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, মাদক বিক্রয়লব্ধ নগদ ১ হাজার ২০০ টাকা এবং দুটি পুরাতন বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিষয়ে ঠাকুরগাঁও জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মো গোলাম রসুল কাজল বলেন, মাদকের বিরুদ্ধে জেলা গোয়েন্দা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসা ও সরবরাহের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply