1. adnanmim872@gmail.com : doinikinsafercokh :
  2. Munabbiha145@gmail.com : Munabbia A : Munabbia A
  3. fauzursabit135@gmail.com : Fauzur Sabit : Fauzur Sabit
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকের প্রেমে পড়লে লাভ বই ক্ষতি নেই! জেনে নিন ইতিবাচক দিকগুলো ৩০ লাখ টাকার প্রলোভন, রাশিয়ার যুদ্ধে প্রাণ গেল কুমিল্লার সাগরের কুমিল্লায় রাসায়নিক দিয়ে কলা পাকানোর দায়ে জরিমানা রোহিঙ্গা ক্যাম্পে বিনা অনুমতিতে অবস্থান, যুবকের এক মাসের কারাদণ্ড আড়াইহাজারে মাদক সেবনের দায়ে দুই তরুণের ৩ মাসের কারাদণ্ড সীমান্তে ৫৩ বিজিবি’র পৃথক অভিযান ভারতীয় মদ ও নেশাজাতীয় সিরাপ উদ্ধার কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যা: ৭ দিনের রিমান্ডে ২ যুবক টেকনাফে অপহৃত মাদ্রাসা ছাত্র উদ্ধার, উখিয়ায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার দাউদকান্দিতে ৫ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, পরোয়ানাভুক্ত আরও ২ শিবপুরে কৃষিজমির টপ সয়েল কাটার অভিযোগ,জব্দ ভেকু মেশিন

শেখ হাসিনাসহ ৫২ জনের বিরুদ্ধে থানা পুলিশের বিস্ফোরক মামলা, আলামত জব্দ

ইনসাফের চোখ ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩২ Time View

ঝিনাইদহের কোটচাঁদপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা নাশকতামূলক কর্মকাণ্ড ঘটানোর উদ্দেশ্যে সংগঠিত হওয়ার অভিযোগে মামলা দায়ের করেছে পুলিশ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে এজাহারনামীয় ৫২ জন এবং অজ্ঞাতনামা ১০০ থেকে ১২০ জনের বিরুদ্ধে কোটচাঁদপুর মডেল থানায় এই এজাহার দায়ের করা হয়।

​সোমবার(২১ সেপ্টেম্বর)ভোরে বিশেষ অভিযান পরিচালনাকালে এই ঘটনার সূত্রপাত হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে।

​মামলার বাদী কোটচাঁদপুর মডেল থানার এসআই (নিরস্ত্র) মুজাহিদুল হাসান (জাতীয় পরিচয়পত্র নম্বর: ১৯৮৭৪৭৯৫১২৭৪৭৫১৬১)। এজাহার সূত্রে জানা যায়, গত ২১ সেপ্টেম্বর ভোর রাতে এসআই মুজাহিদুল হাসানের নেতৃত্বে পিএসআই বিল্লাল হুসাইন, কনস্টেবল অপু শেখ (কং/১০১৯), কনস্টেবল তরিকুল ইসলাম (কং/১২৭৬) এবং ড্রাইভার কনস্টেবল নাসির উদ্দিন (কং/১১১৮) থানা এলাকায় বিশেষ অভিযান ও জরুরি টহল ডিউটিতে নিয়োজিত ছিলেন।

​ভোররাত আনুমানিক ৫ টার সময় পুলিশ টিমটি কোটচাঁদপুর থানাধীন সাফদারপুর গ্রামস্থ কুশোকুড়ির মাঠে অবস্থানকালে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, কোটচাঁদপুর কলেজ বাসস্ট্যান্ড সংলগ্ন ‘জাপনা ডেন্টাল’-এর সামনে কালীগঞ্জ-জীবননগর প্রধান সড়কের ওপর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের অঙ্গ-সংগঠনের কতিপয় দুষ্কৃতকারী অস্থিতিশীল পরিবেশ তৈরির লক্ষ্যে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জড়ো হয়েছে।

​সংবাদের সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে দুষ্কৃতকারীরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থল তল্লাশি চালিয়ে নাশকতার কাজে ব্যবহৃত ১৮টি লাঠি উদ্ধার ও জব্দ তালিকা মূলে জব্দ করে।

​মামলায় ১ নম্বর আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে (৮০)। অন্য উল্লেখযোগ্য এজাহারনামীয় আসামিরা হলেন—আল ইমরান (৩০), নাহিদুজ্জামান অভি (২৪), সজীব হোসেন (৩২), মোঃ শাহজাহান আলী (৪৭), জাহিদ হোসেন (৪৫), মীর মনিরুল আলম মনি (৪২), কাজী আলমগীর হোসেন (৪৭), মোঃ রিপন মন্ডল (৪৬), সোহেল আরমান (৪০), মীর কাশেম (৪৫), তৌহিদুল ইসলাম (৩০), ইয়ারুল (৪২), মোঃ নাসির উদ্দিন শুভ (৪০), শেখ শাহিন (৪৫), খান জিয়াদ বিন রাজি (২০), মোঃ লিটন (৪৩), আরিয়ান মানিক (২৮), নয়ন আলী (২৭), ওবায়দুল হক (৩২), বাধন (২৬), আল আমিন (৩৬), প্রদীপ কুমার (৩২), কিরন (২৪), বাবু (২৫), মতিয়ার (৪০), দীপু শেখ (২৩), কাজী মুন (২২), কাজী তাহশান (২৩), কামরুল হাসান (৩৪), নূরনবী (২৬), অয়ন (২৫), স্বপন গাজী (২৭), মোঃ রুবায়েত ইসলাম রাহুল (২৭), কালাম (৪০), আকাশ (২২), নাহিদ (২২), মনময় (২৫), ইমন (২২), মোঃ শাফিন (২৬), ইমন হোসেন ডন (২৭), হায়দার খান (২৮), সাগর খান (৩০), সোহেল (৩০), ইমদাদুল (২৭), মেহেরাব (৩০), এসএম ফয়সাল (৩২), ফারুক হোসেন (৩০), আশরাফুল ইসলাম (৩২), শাস্তি (৫০), আব্দুল কুদ্দুস (৪৫) এবং মোঃ খোকন আলী (৫৫)।

​এছাড়াও একই মামলায় অজ্ঞাতনামা ১০০ থেকে ১২০ জনকে অভিযুক্ত করা হয়েছে।

কোটচাঁদপুর মডেল থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সময়োপযোগী অভিযান পরিচালনা করায় বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। উদ্ধারকৃত আলামতসহ আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com