1. adnanmim872@gmail.com : doinikinsafercokh :
  2. Munabbiha145@gmail.com : Munabbia A : Munabbia A
  3. fauzursabit135@gmail.com : Fauzur Sabit : Fauzur Sabit
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকের প্রেমে পড়লে লাভ বই ক্ষতি নেই! জেনে নিন ইতিবাচক দিকগুলো ৩০ লাখ টাকার প্রলোভন, রাশিয়ার যুদ্ধে প্রাণ গেল কুমিল্লার সাগরের কুমিল্লায় রাসায়নিক দিয়ে কলা পাকানোর দায়ে জরিমানা রোহিঙ্গা ক্যাম্পে বিনা অনুমতিতে অবস্থান, যুবকের এক মাসের কারাদণ্ড আড়াইহাজারে মাদক সেবনের দায়ে দুই তরুণের ৩ মাসের কারাদণ্ড সীমান্তে ৫৩ বিজিবি’র পৃথক অভিযান ভারতীয় মদ ও নেশাজাতীয় সিরাপ উদ্ধার কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যা: ৭ দিনের রিমান্ডে ২ যুবক টেকনাফে অপহৃত মাদ্রাসা ছাত্র উদ্ধার, উখিয়ায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার দাউদকান্দিতে ৫ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, পরোয়ানাভুক্ত আরও ২ শিবপুরে কৃষিজমির টপ সয়েল কাটার অভিযোগ,জব্দ ভেকু মেশিন

সারাদেশে কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে ‘গাজীপুর সমাজ উন্নয়ন সোসাইটি’র সদস্য সংগ্রহ শুরু

​রিমন হোসেন, স্টাফ রিপোর্টার
  • Update Time : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৫ Time View

২০২৪ সাল থেকে কার্যক্রম শুরু করা অলাভজনক, অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সামাজিক প্রতিষ্ঠান “গাজীপুর সমাজ উন্নয়ন সোসাইটি” তাদের কার্যক্রম সারাদেশে এবং বিদেশে সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে। এই লক্ষ্যে বর্তমানে দেশব্যাপী ব্যাপকহারে সদস্য সংগ্রহ অভিযান চলছে।

​সোসাইটির নিবন্ধিত কার্যালয় গাজীপুর সদরের বাজাবাড়ী রোডের হাবিবুল্লাহ স্মরণীর বাড়ি- ২/১০১ এ অবস্থিত। এটি একটি আর্থ-সামাজিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান, মানবাধিকার রক্ষা, আবাসন সহায়ক, পরিবেশ, শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক দাতব্য প্রতিষ্ঠান।

​সোসাইটির লক্ষ্য ও উদ্দেশ্য: নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, বাল্যবিবাহ ও যৌতুক প্রথা বন্ধ, পতিতাবৃত্তি রোধ এবং মাদকদ্রব্য প্রতিরোধ করা।

​জমি দখল রোধে এবং অসহায় ও দরিদ্রদের বিনামূল্যে আইনি সহায়তা প্রদান করা।

​খাদ্যে ভেজাল প্রতিরোধ এবং মানবাধিকারের সঠিক বাস্তবায়ন নিশ্চিত করা।

​বিস্তারিত কর্মপরিকল্পনা: আইসিটি ও কর্মসংস্থান: তথ্য প্রযুক্তির ব্যাপক প্রসারে আইসিটি কেন্দ্র স্থাপনের মাধ্যমে বেকার যুবক-যুবতীদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলা।

​কল্যাণমূলক কার্যক্রম: অসহায় বয়স্ক পুরুষ ও মহিলাদের জন্য বৃদ্ধাশ্রম স্থাপন, দুস্থ মহিলা ও বেকার যুবকদের পেশাভিত্তিক প্রশিক্ষণ প্রদান এবং ইউনিয়ন ভিত্তিক মাদার এন্ড চাইল্ড কেয়ার সেন্টার খোলার ব্যবস্থা করা।

​শিক্ষা ও সংস্কৃতি: বয়স্ক ও শিশু শিক্ষায় উদ্বুদ্ধকরণ, উচ্চ শিক্ষা উন্নয়নে স্কুল-কলেজ স্থাপন এবং গণসচেতনতার লক্ষ্যে নাটক, থিয়েটার ও চারুশিল্পসহ বিভিন্ন সাংস্কৃতিক কর্মসূচি বাস্তবায়ন।

​স্বাস্থ্য ও সেবা: প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যার ওপর সচেতনতা সৃষ্টি ও স্বাস্থ্য পরিচর্যা কেন্দ্র স্থাপন, প্রতিবন্ধী পুনর্বাসন কর্মসূচি এবং দাতব্য প্রতিষ্ঠান ও প্যারামেডিকেল কলেজ স্থাপন।

​কৃষি ও পরিবেশ: বৃক্ষ রোপণ কর্মসূচি গ্রহণ, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদান এবং পুনউৎপাদনশীল কৃষি কর্মসূচি বাস্তবায়ন।

​উৎপাদনমুখী উদ্যোগ: দুস্থ নারী ও পুরুষদের জন্য উৎপাদনশীল কর্মসূচি গ্রহণ এবং উৎপাদনমুখী কর্মকাণ্ডে আর্থিক সহযোগিতা প্রদান।

​সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে যে, এসব উদ্দেশ্য বাস্তবায়নের আগে সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট অবগতিপত্র প্রদান করা হবে। দেশের সার্বিক উন্নয়ন ও মানবকল্যাণে ইচ্ছুক সচেতন নাগরিকদের এই সোসাইটির সদস্য হয়ে কার্যক্রমকে আরও বেগবান করার জন্য আহ্বান জানানো হচ্ছে।

সদস্য আবেদন ফ্রম পেতে ওয়াটসেপে যোগাযোগের আহ্বান: +৮৮০১৮২৬০৫৩১৬৯/+৮৮০১৮৩১৪৫৮৫১৩

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com