1. adnanmim872@gmail.com : doinikinsafercokh :
  2. Munabbiha145@gmail.com : Munabbia A : Munabbia A
  3. fauzursabit135@gmail.com : Fauzur Sabit : Fauzur Sabit
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন

যাত্রীদের ভোগান্তি কমাতে সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনে ফুট ওভার ব্রিজের উদ্বোধন

কাজী নূর-নবী ষ্টাফ রিপোর্টার
  • Update Time : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৪ Time View

যাত্রীদের ভোগান্তি কমাতে বগুড়ার সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনে নব-নির্মিত ফুট ওভার ব্রিজের শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৯শে সেপ্টেম্বর ২০২৬ ইং সোমবার বেলা সাড়ে এগারো টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে নব-নির্মিত ফুট ওভার ব্রিজের শুভ উদ্বোধন করেন, বগুড়া-৩ আসনের এমপি ও রেলপথ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আব্দুল মহিত তালুকদার।পরে সান্তাহার জংশন স্টেশন চত্বরে বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দল সান্তাহার শাখা আয়োজিত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সান্তাহার জংশন রেলওয়ে স্টেশন মাষ্টার খাতিজা খাতুনের সভাপতিত্বে এবং ট্রাফিক ইন্সপেক্টর (টি আই) হাবিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সান্তাহার পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু, সান্তাহার পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম আখতারুজ্জামান মিঠু, বগুড়া জেলা বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাহাফুজুল হক টিকন, সান্তাহার পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার দিলদার আলম জুয়েল,সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ মামুন, জেলা মহিলা দলের সহ-সম্পাদক ও পৌর মহিলা দলের সভাপতি এইচ এম মুক্তা।

অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন সান্তাহার রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ইন্সপেক্টর নুর এ নবী,উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক এস এম জুয়েল রানা, সান্তাহার পৌর শ্রমিক দলের সভাপতি মাসুদ রানা,স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মানিক হোসেন, ছাত্র দলের সাবেক সভাপতি সোহাগ হোসাইন, বাংলাদেশ রেলওয়ে শ্রমিক দলের সান্তাহার শাখার সভাপতি আনারুল ইসলাম লুলু, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম রাজু প্রমুখ।

সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনে নব-নির্মিত ফুট ওভার ব্রিজের শুভ উদ্বোধন ও আলোচনা সভায় প্রধান অতিথি আব্দুল মহিত তালুকদার বলেন,সান্তাহার পূর্ব থেকেই একটি গুরুত্বপূর্ণ রেলওয়ে জংশন ও বাণিজ্যিক এলাকা হিসেবে পরিচিত। রেল স্টেশনে ফুট ওভার ব্রিজটি নির্মিত হওয়ায় যাত্রীদের পারাপারে দীর্ঘদিনের ভোগান্তি অনেকাংশে কমবে। ফলে ট্রেনের যাত্রীদের এক প্লাটফর্ম থেকে অন্য প্লাটফর্মে সহজে পারাপার চলাচল করতে পারবে।
উদ্বোধন শেষে এমপি ফুট ওভার ব্রিজটি পাঁয়ে হেঁটে ঘুরে দেখেন এবং স্টেশনে দায়িত্বে কর্মরত সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে বিভিন্ন কাজের বিষয়ে খোঁজ খবর নেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com