1. adnanmim872@gmail.com : doinikinsafercokh :
  2. Munabbiha145@gmail.com : Munabbia A : Munabbia A
  3. fauzursabit135@gmail.com : Fauzur Sabit : Fauzur Sabit
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন

খাদ্য সরবরাহ ও কর্মসংস্থানে বিপ্লব আনছে ‘ফ্ল্যাশ ড্রপ’

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ৫৩ Time View

গ্রাম ও মফস্বল শহরগুলোতে যখন আধুনিক নাগরিক সুবিধার ছোঁয়া পৌঁছাচ্ছে, ঠিক তখনই ঝিনাইদহের কালিগঞ্জে তরুণদের হাত ধরে সূচিত হয়েছে এক নতুন অর্থনৈতিক ও সামাজিক পরিবর্তন। গত ১ মে ২০২৫ তারিখে যাত্রা শুরু করা স্থানীয় একমাত্র অনলাইন ফুড ডেলিভারি প্ল্যাটফর্ম ‘ফ্ল্যাশ ড্রপ’ (Flash Drop) কেবল মানুষের সময়ই সাশ্রয় করছে না, বরং স্থানীয় তরুণদের কর্মসংস্থান সৃষ্টিতে এবং গ্রামীণ অর্থনীতিকে সচল রাখতে রাখছে গুরুত্বপূর্ণ ভূমিকা।

​বর্তমানে কালীগঞ্জ শহরের যেকোনো প্রান্তের রেস্তোরাঁ, স্ট্রিট ফুড স্টল, খাবার হোটেল কিংবা বিরিয়ানি শপ থেকে পছন্দসই খাবার পৌঁছে যাচ্ছে সাধারণ মানুষের দোরগোড়ায়। কালিগঞ্জ মেইন বাসস্ট্যান্ড থেকে ৩ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে মাত্র ২০ টাকা ডেলিভারি চার্জে এই সেবা মিলছে। ব্যস্ত নাগরিক জীবনে এটি সময় বাঁচানোর পাশাপাশি খাদ্য সরবরাহ খাতকে করছে আরও গতিশীল।

​উদ্যোক্তারা জানান, ডিজিটাল যুগের সাথে তাল মিলিয়ে অত্যন্ত সহজে সামাজিক যোগাযোগমাধ্যম ও মেসেজিং প্ল্যাটফর্মের মাধ্যমে অর্ডার প্রক্রিয়া পরিচালনা করা হচ্ছে। গ্রাহকরা ফেসবুক পেজ (Flash Drop), ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট (flash_drop25) কিংবা সরাসরি মোবাইল ও হোয়াটসঅ্যাপ নম্বর (+8801338233544)-এ যোগাযোগ করে খাবার অর্ডার করতে পারছেন। নিয়মিত গ্রাহকদের উৎসাহ দিতে ফ্রি ডেলিভারি, বিশেষ মূল্যছাড় ও নানা উপহারের ব্যবস্থাও রাখা হয়েছে।

​এই উদ্যোগটির সবচেয়ে ইতিবাচক দিক হলো স্থানীয় বেকার তরুণদের জন্য আয়ের পথ উন্মোচন করা। ডেলিভারি ম্যান হিসেবে যুক্ত হয়ে অনেক তরুণ এখন স্বাবলম্বী হওয়ার সুযোগ পাচ্ছেন, যা স্থানীয় অর্থনীতির চাকা সচল রাখতে সহায়ক হচ্ছে।

​বর্তমানে শহরকেন্দ্রীক সেবা চালু থাকলেও উদ্যোক্তাদের লক্ষ্য সেবাটি কালিগঞ্জের দূরবর্তী গ্রামগুলোতেও ছড়িয়ে দেওয়া। প্রযুক্তি ও তরুণ শক্তির এই যৌথ সমন্বয় যদি ইউনিয়ন পর্যায় পর্যন্ত বিস্তৃত হয়, তবে তা মফস্বল পর্যায়ে কর্মসংস্থান ও সেবামুখী অর্থনীতিতে এক দৃষ্টান্তমূলক মডেল হিসেবে পরিগণিত হবে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com