1. adnanmim872@gmail.com : doinikinsafercokh :
  2. Munabbiha145@gmail.com : Munabbia A : Munabbia A
  3. fauzursabit135@gmail.com : Fauzur Sabit : Fauzur Sabit
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকের প্রেমে পড়লে লাভ বই ক্ষতি নেই! জেনে নিন ইতিবাচক দিকগুলো ৩০ লাখ টাকার প্রলোভন, রাশিয়ার যুদ্ধে প্রাণ গেল কুমিল্লার সাগরের কুমিল্লায় রাসায়নিক দিয়ে কলা পাকানোর দায়ে জরিমানা রোহিঙ্গা ক্যাম্পে বিনা অনুমতিতে অবস্থান, যুবকের এক মাসের কারাদণ্ড আড়াইহাজারে মাদক সেবনের দায়ে দুই তরুণের ৩ মাসের কারাদণ্ড সীমান্তে ৫৩ বিজিবি’র পৃথক অভিযান ভারতীয় মদ ও নেশাজাতীয় সিরাপ উদ্ধার কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যা: ৭ দিনের রিমান্ডে ২ যুবক টেকনাফে অপহৃত মাদ্রাসা ছাত্র উদ্ধার, উখিয়ায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার দাউদকান্দিতে ৫ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, পরোয়ানাভুক্ত আরও ২ শিবপুরে কৃষিজমির টপ সয়েল কাটার অভিযোগ,জব্দ ভেকু মেশিন

কাজী পাড়া রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন করলেন-এমপি

কাজী নূর-নবী, স্টফ রিপোর্টার
  • Update Time : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • ২৯ Time View

নওগাঁ সদর উপজেলার চন্ডিপুর ইউনিয়নের কাজী পাড়া হইতে খাঁন পাড়া রাস্তার কাজের উদ্বোধন করা হয়েছে।৬ই অক্টোবর মঙ্গলবার ২০২৬ ইং বিকেল ৪ ঘটিকায় নওগাঁ রানীনগর মেইন রোড সংলগ্ন বলিরঘাট চন্ডিপুর ইউনিয়নের ০৪ নং ওয়ার্ডের কাজী পাড়া হইতে খাঁন পাড়া হয়ে উওর পাড়া পর্যন্ত ৮৮০ মিটার পর্যন্ত রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন করা হয়েছে। রাস্তা পাকাকরণ কাজের বাস্তবায়নে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর নওগাঁ সদর, নওগাঁ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেব রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন করেন সদর ০৫ আসনের এমপি মোঃ জাহেদুল ইসলাম ধলু।

উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা যুবদলের আহ্বায়ক মাসুদ হায়দার টিপু, যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি দেওয়ান মোঃ ফারুক হোসেন, পৌর বিএনপি নেতা তালুকদার আব্দুল মতিন ও জেলা ছাত্রদলের সভাপতি মোঃ মামুন বিন ইসলাম দোহা প্রমুখ।

এছাড়া আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ চঞ্চল হোসেন ,সাবেক সভাপতি মোঃ মামিদুর রহমান, ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি কাজী সাকলাইন ও ইউনিয়ন বিএনপির নেতা ডাঃ জাহিদুল ইসলাম সহ ইউনিয়ন বিএনপির বিভিন্ন ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদকসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন বলির ঘাট ০৪ নং ওয়ার্ড কাজী পাড়া উক্ত ইউনিয়নের ঐতিহ্যবাহী একটি ওয়ার্ড হিসেবে দীর্ঘ দিন থেকে পরিচিত। দীর্ঘ দিন থেকে এই এলাকায় রাস্তাঘাটের কাঙ্খিত উন্নয়ন হয়নি বললেই চলে। এই ওয়ার্ডের মধ্যে কাজী পাড়া, খাঁন পাড়া ও উত্তর পাড়ায় প্রায় দেড় থেকে দুই শতাধিক পরিবারের বসবাস। বর্ষা মৌসুমে এলাকার রাস্তা গুলির বেহাল অবস্থা দাঁড়ায়। বর্ষা মৌসুমে রাস্তাগুলি দিয়ে পাড়ার লোকজনদের যাতায়াতে চরম দুর্ভোগ দূর্দশা পোহাতে হয়, চলাচল অযোগ্য হয়ে পড়ে। এই রাস্তাটি সম্পূর্ণ ভাবে উন্নয়ন হলে উক্ত পাড়ার জনগণের যাতায়াতের কষ্ট অনেকাংশে দূর হবে এবং জনগণের চলাচল রাস্তাটি দিয়ে বহু গুণ বাড়বে।
পরে সদর আসনের এমপি কাজী খাঁন পাড়া মরহুম কফিল উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কক্ষের কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন।
উদ্বোধন শেষে এমপি স্কুলের শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীরদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং স্কুলের কাজের খোঁজ খবর নেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com