1. adnanmim872@gmail.com : doinikinsafercokh :
  2. Munabbiha145@gmail.com : Munabbia A : Munabbia A
  3. fauzursabit135@gmail.com : Fauzur Sabit : Fauzur Sabit
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকের প্রেমে পড়লে লাভ বই ক্ষতি নেই! জেনে নিন ইতিবাচক দিকগুলো ৩০ লাখ টাকার প্রলোভন, রাশিয়ার যুদ্ধে প্রাণ গেল কুমিল্লার সাগরের কুমিল্লায় রাসায়নিক দিয়ে কলা পাকানোর দায়ে জরিমানা রোহিঙ্গা ক্যাম্পে বিনা অনুমতিতে অবস্থান, যুবকের এক মাসের কারাদণ্ড আড়াইহাজারে মাদক সেবনের দায়ে দুই তরুণের ৩ মাসের কারাদণ্ড সীমান্তে ৫৩ বিজিবি’র পৃথক অভিযান ভারতীয় মদ ও নেশাজাতীয় সিরাপ উদ্ধার কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যা: ৭ দিনের রিমান্ডে ২ যুবক টেকনাফে অপহৃত মাদ্রাসা ছাত্র উদ্ধার, উখিয়ায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার দাউদকান্দিতে ৫ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, পরোয়ানাভুক্ত আরও ২ শিবপুরে কৃষিজমির টপ সয়েল কাটার অভিযোগ,জব্দ ভেকু মেশিন

নওগাঁয় বাবা ও চাচাকে জমি সংক্রান্ত বিরোধের জেরে ছেলের ছুরিকাঘাত

কাজী নূর-নবী ষ্টাফ রিপোর্টার
  • Update Time : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ৮১ Time View

নওগাঁর রাণীনগরে জমিজমাকে কেন্দ্র করে প্রথমে বাবাকে এবং পরে চাচাকে ছুরিকাঘাত করেছে ছেলে।

নওগাঁর রাণীনগরে জমিজমা লিখে দেওয়াকে কেন্দ্র করে পারিবারিক বিরোধের জেরে আজ সন্ধ্যার পর আনুমানিক ৭:২০ মিনিটে বাবা ও চাচাকে ধারালো ছুরি দিয়ে পেটে আঘাত করার অভিযোগ উঠেছে শাহিন আহমেদ (২৮) নামে এক যুবকের বিরুদ্ধে।
এ ঘটনায় গুরুতর জখম হয়েছেন তার বাবা মোঃ শহিদুল ইসলাম (৫০) ও চাচা মোঃ সুজন (৩৫)। আহত দুজনকে প্রথমে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়।

আহত শহিদুল ইসলাম ও সুজন রাণীনগর উপজেলার চকাদিন এলাকার বাসিন্দা। তারা মৃত সেকেন্দারের ছেলে।

স্হানীয়দের ভাষ্যমতে জানা যায়, জমি-জমা লিখে দেওয়াকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে পরিবারটির মধ্যে বিরোধ চলে আসছিল। এ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার দেন দরবার সালিশ বৈঠকও অনুষ্ঠিত হয়। তবে বিরোধের স্থায়ী সমাধান হয়নি বলে জানান এলাকাবাসী।

ঘটনার দিন পারিবারিক বিরোধের এক পর্যায়ে শাহিন আহমেদের বিরুদ্ধে তার বাবা শহিদুল ইসলামকে ধারালো ছুরি দিয়ে পেটে আঘাত করার অভিযোগ ওঠে। এ সময় চাচা সুজন বাধা দিতে এগিয়ে এলে তাকেও ছুরিকাঘাত করা হয় বলে স্থানীয়রা জানান। পরে গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

আহত শহিদুল ইসলাম জানান, গত দুই দিন ধরে তিনি পারিবারিক বিষয় নিয়ে মানসিক ভাবে চাপে ছিলেন। তাকে সম্পত্তি লিখে দেওয়ার জন্য বিভিন্ন ভাবে চাপ দেওয়া হচ্ছিল বলেও তিনি জানান।

এলাকাবাসী জানান আরো জানান,পরিবারের সদস্যদের মধ্যে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। বিষয়টি মীমাংসার জন্য স্থানীয়ভাবে দুইবার সালিশ বৈঠক করা হলেও বিরোধের অবসান হয়নি। তাদের দাবি, ঘটনার দিন পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বাবা ও চাচার ওপর ছুরিকাঘাতের ঘটনা ঘটে।

এ বিষয়ে রাণীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকারিয়া মন্ডল জানান, বিষয়টি শুনেছি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com