1. adnanmim872@gmail.com : doinikinsafercokh :
  2. Munabbiha145@gmail.com : Munabbia A : Munabbia A
  3. fauzursabit135@gmail.com : Fauzur Sabit : Fauzur Sabit
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনামঃ
নেশার টাকার জন্য নিজের বাড়িতেই আগুন দিলো ছেলে কুতুবপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দামুড়হুদা উপজেলা প্রশাসন মেঘনার ভয়াবহ ভাঙন, ঝুঁকিতে দড়ি লাপাংয়ের মানুষ সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ড কার্যকরের ছয় দিনেও অজানা কারণ, শোকে প্রাণ গেল ফুফুর শিবপুরে গভীর রাত পর্যন্ত ইউএনও’র পূজা মন্ডপ পরিদর্শন  টেকনাফে ৪ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৪ লাখ টাকায় বাবা পুত্র সন্তানকে বিক্রি করে দিল সাংবাদিকের প্রেমে পড়লে লাভ বই ক্ষতি নেই! জেনে নিন ইতিবাচক দিকগুলো ৩০ লাখ টাকার প্রলোভন, রাশিয়ার যুদ্ধে প্রাণ গেল কুমিল্লার সাগরের কুমিল্লায় রাসায়নিক দিয়ে কলা পাকানোর দায়ে জরিমানা

টেকনাফে ৪০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

সাদ্দাম হোসেন সাজ্জাদ স্টাফ রিপোর্টার 
  • Update Time : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • ২০ Time View

কক্সবাজারের টেকনাফে ৪০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় ইয়াবা পাচারে ব্যবহৃত তিনটি ইজিবাইক ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় দুই কোটি টাকা।

শনিবার (১৭ অক্টোবর) সকাল ১১টার দিকে টেকনাফ থানাধীন কেরুনতলী সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন শনিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কেরুনতলী সংলগ্ন এলাকায় সন্দেহজনক তিনটি ইজিবাইক তল্লাশি করা হয়। এ সময় ইজিবাইকগুলো থেকে প্রায় দুই কোটি টাকা মূল্যের ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সঙ্গে ইয়াবা পাচারে ব্যবহৃত তিনটি ইজিবাইক ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। এ ঘটনায় দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।

কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে একজন ইজিবাইকচালক পালিয়ে যান। ফলে তাঁকে আটক করা সম্ভব হয়নি।

আটক ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানানো হয়নি। জব্দ করা ইয়াবা, মোবাইল ফোন ও ইজিবাইকসহ আটক ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন আরও বলেন, মাদকের ভয়াবহ বিস্তার রোধে বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com