
নড়াইলের কালিয়া উপজেলার কলাবাড়িয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ বৃক্ষরোপণ কর্মসূচিতে সার্বিক সহযোগিতা করেন তরুণ সমাজসেবক নাহিদ মুন্সি। তাঁর নেতৃত্বে মোঃ শরিফুল ইসলাম, মোঃ সাজ্জাদ হোসেন, জাকির হোসেন, আরিফুল ইসলাম সাদ্দাম, গিয়াস ভূঁইয়া, কাদের তালুকদার, মোঃ আলী তুফান, এফ এম শামীম আহম্মেদ ও এফ এম মেহেদী হাসানসহ অন্যান্য নেতাকর্মীরা অংশ নেন।
মঙ্গলবার (২০ অক্টোবর ২০২৬) বিকেল ৪টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে গাছ রোপণের মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মোঃ শাহাবুদ্দিন কাকা মোল্লা, ডাক্তার আবু সাঈদ, মোঃ জাহিদুল মোল্লা, মেহেদী খন্দকার এবং বিএনপির অঙ্গসংগঠনের অন্যান্য নেতাকর্মী ও সমর্থকেরা।
স্থানীয় সূত্রে জানা যায়, কলাবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের সামনে একসময় একটি পুরোনো জারুল গাছ ছিল। গাছটিতে যখন সুন্দর ফুল ফুটত, তখন বিদ্যালয়ের শিক্ষার্থীরা তা দেখে আনন্দ উপভোগ করত। গাছটি বিদ্যালয় প্রাঙ্গণের সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি শিক্ষার্থীদের কাছে আনন্দের একটি স্মৃতি হয়ে ছিল। তবে কোনো এক সময় গাছটি কেটে ফেলা হয়।
সেই পুরোনো স্মৃতি আবারও ফিরিয়ে আনার প্রত্যাশা এবং বিদ্যালয় প্রাঙ্গণের সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে বিএনপির তরুণ সমাজসেবক নাহিদ মুন্সি অনেক দূর থেকে কষ্ট করে দুটি জারুল গাছ সংগ্রহ করে এনে রোপণ করেন। তাঁর এ উদ্যোগকে পরিবেশবান্ধব ও প্রশংসনীয় উদ্যোগ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
বৃক্ষরোপণ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখে না, বরং নতুন প্রজন্মের মধ্যে প্রকৃতিপ্রেম ও পরিবেশসচেতনতা গড়ে তুলতেও সহায়তা করে। বিদ্যালয় প্রাঙ্গণে গাছ লাগানোর এ উদ্যোগ ভবিষ্যতে শিক্ষার্থীদের জন্য একটি সবুজ ও মনোরম পরিবেশ তৈরিতে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
পরিবেশ রক্ষায় বেশি বেশি গাছ লাগানো এবং রোপণ করা গাছের যথাযথ পরিচর্যা নিশ্চিত করার আহ্বান জানিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির গুরুত্ব তুলে ধরা হয়।
Leave a Reply