1. adnanmim872@gmail.com : doinikinsafercokh :
  2. Munabbiha145@gmail.com : Munabbia A : Munabbia A
  3. fauzursabit135@gmail.com : Fauzur Sabit : Fauzur Sabit
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ উদ্বোধন করলেন বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নেশার টাকার জন্য নিজের বাড়িতেই আগুন দিলো ছেলে কুতুবপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দামুড়হুদা উপজেলা প্রশাসন মেঘনার ভয়াবহ ভাঙন, ঝুঁকিতে দড়ি লাপাংয়ের মানুষ সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ড কার্যকরের ছয় দিনেও অজানা কারণ, শোকে প্রাণ গেল ফুফুর শিবপুরে গভীর রাত পর্যন্ত ইউএনও’র পূজা মন্ডপ পরিদর্শন  টেকনাফে ৪ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৪ লাখ টাকায় বাবা পুত্র সন্তানকে বিক্রি করে দিল সাংবাদিকের প্রেমে পড়লে লাভ বই ক্ষতি নেই! জেনে নিন ইতিবাচক দিকগুলো ৩০ লাখ টাকার প্রলোভন, রাশিয়ার যুদ্ধে প্রাণ গেল কুমিল্লার সাগরের

লাখ টাকায় বাবা পুত্র সন্তানকে বিক্রি করে দিল

সাধন সাহা জয় ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ১০ Time View

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভায় মাত্র এক লাখ টাকার বিনিময়ে নিজের দুই মাস বয়সী শিশুসন্তানকে অন্যের কাছে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে দুলাল মিয়া নামে এক ভ্যানচালকের বিরুদ্ধে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এক সমাজসেবী ব্যক্তির উদ্যোগে দুলাল মিয়ার ঋণ পরিশোধ করা হয় এবং শিশুটিকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।

সোমবার (১৯ অক্টোবর) রাতে নবীনগর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুলাল মিয়া নবীনগর পৌর এলাকায় ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করেন। আর্থিক সংকট ও ঋণের চাপে পড়ে তিনি তাঁর দুই মাস বয়সী শিশুসন্তানকে এক লাখ টাকার বিনিময়ে অন্যের কাছে হস্তান্তর করেছেন বলে অভিযোগ ওঠে।

বিষয়টি জানাজানি হলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। পরে এলাকার গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি নিয়ে আলোচনা করেন।

এ ঘটনায় ক্ষোভ ও দুঃখ প্রকাশ করে স্থানীয় অনেকেই প্রশ্ন তুলেছেন, অভাবের কারণে একজন বাবা কীভাবে নিজের সন্তানকে অন্যের কাছে বিক্রি করে দিতে পারেন? তাঁদের মতে, ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক এবং পরিবারের আর্থিক সংকটের বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখা প্রয়োজন।

দুলাল মিয়ার দাবি, অভাব-অনটন ও ঋণের বোঝা সামলাতে না পেরে তিনি এমন সিদ্ধান্ত নিয়েছিলেন।

এদিকে, ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এক সমাজসেবী ব্যক্তি দুলাল মিয়ার পাশে দাঁড়ান। স্থানীয় সূত্রের দাবি, ওই ব্যক্তির উদ্যোগে দুলালের ঋণ পরিশোধ করা হয় এবং শিশুটিকে ফিরিয়ে দেওয়া হয়। বর্তমানে শিশুটি তার বাবা-মায়ের কাছেই রয়েছে বলে জানা গেছে।

ঘটনাটি ঘিরে স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তাঁদের মতে, আর্থিক সংকটের কারণে কোনো শিশুর নিরাপত্তা ও ভবিষ্যৎ যেন ঝুঁকির মুখে না পড়ে, সে বিষয়ে সংশ্লিষ্টদের উদ্যোগ নেওয়া জরুরি।

একই সঙ্গে পরিবারটির আর্থিক সংকট নিরসনে সামাজিক ও মানবিক সহায়তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com