1. adnanmim872@gmail.com : doinikinsafercokh :
  2. Munabbiha145@gmail.com : Munabbia A : Munabbia A
  3. fauzursabit135@gmail.com : Fauzur Sabit : Fauzur Sabit
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের অভিযানে ৪৬২০ পিস ইয়াবা, ৭.৫ কেজি গাঁজা উদ্ধার; ডাকাতিসহ ৭ আসামি গ্রেপ্তার তালা ভেঙে ঢুকে জিম্মি, তারপর লাখ টাকা-স্বর্ণ লুট-নোয়াখালীতে চাঞ্চল্যকর ডাকাতি নির্ধারণ হলো জ্বালানি তেলের নতুন দাম শ্যামনগরে জলবায়ু সহনশীল জনগোষ্ঠী তৈরি প্রকল্পের অংশগ্রহণমূলক শিখন ও অভিজ্ঞতা বিনিময় সভা দিনাজপুর বীরগঞ্জে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযান ১২ লাখ টাকা মূল্যের ৫৬ কেজি গাঁজাসহ ৩ জন আটক. উখিয়ার ইনানীর জুম্মাপাড়া পাহাড়ে বৃক্ষরোপণ কর্মসূচি, প্রধান অতিথি এমপি শাহজাহান চৌধুরী রূপগঞ্জ সদর ইউনিয়নে বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন করেন প্রশাসক নুর নবী খুলনা বিভাগীয় প্রেসক্লাবের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে কালীগঞ্জ উপজেলা শাখার সৌজন্য সাক্ষাৎ ও কমিটি গ্রহণ নায়ফা ট্রেড বিডিতে কোটি টাকার ই-মানি আত্মসাৎ, দুই কর্মকর্তার ৭ দিনের রিমান্ড আবেদন। ঠাকুরগাঁওয়ে অসহায় কৃষক পরিবারের ফসলের পরিচর্যা ও সংগ্রহে এগিয়ে এলো আনসার-ভিডিপি

তীব্র তাপদাহে মনোহরদীতে বেপরোয়া লোডশেডিং, জনজীবন বিপর্যস্ত

মোঃ আঃ কুদ্দুস মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি
  • Update Time : বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ১৫ Time View

তীব্র দাবদাহের মধ্যে নরসিংদীর মনোহরদীতে ঘন ঘন লোডশেডিংয়ে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। অসহনীয় গরমের পাশাপাশি বিদ্যুতের অনিয়মিত সরবরাহে জনজীবন প্রায় অচল হয়ে পড়েছে। বিশেষ করে রাতের বেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় নির্ঘুম রাত কাটছে উপজেলার বাসিন্দাদের।

চলমান এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষার্থীরা সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে। বিদ্যুৎ বিভ্রাটের কারণে রাতে পড়াশোনায় ব্যাঘাত ঘটছে। একই সঙ্গে তীব্র গরমে শ্রেণিকক্ষও হয়ে উঠছে অস্বস্তিকর, ফলে শিক্ষক-শিক্ষার্থীদের পাঠদানে ও পাঠগ্রহণে মনোযোগ ধরে রাখা কঠিন হয়ে পড়েছে।

লোডশেডিংয়ের প্রভাব পড়েছে ব্যবসা-বাণিজ্যেও। বিদ্যুৎ না থাকায় দোকানপাট অন্ধকারে ডুবে থাকছে, ব্যাহত হচ্ছে স্বাভাবিক বেচাকেনা। এতে ক্ষতির মুখে পড়েছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। নিম্ন আয়ের মানুষও নিত্যদিনের কাজে নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন।

স্থানীয়দের অভিযোগ, পৌর এলাকায় তুলনামূলকভাবে কিছুটা বিদ্যুৎ সরবরাহ থাকলেও গ্রামাঞ্চলে পরিস্থিতি অত্যন্ত নাজুক। ঘন ঘন বিদ্যুৎ আসা-যাওয়ার কারণে ফ্রিজ, টেলিভিশন, ফ্যানসহ বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত হচ্ছে।

উপজেলার তারাকান্দি গ্রামের ব্যবসায়ী সফিকুল ইসলাম বলেন, “লোডশেডিংয়ের কারণে দোকানপাট অন্ধকারে ডুবে থাকে। আবার চার্জের অভাবে অটোরিকশা কম চলায় যাতায়াতে অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে।”

এদিকে অনেক গ্রাহকের অভিযোগ, কাঙ্ক্ষিত বিদ্যুৎ সেবা না পেলেও মাস শেষে নিয়মিত অতিরিক্ত বিল পরিশোধ করতে হচ্ছে।

বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা গেছে, উপজেলার চাহিদার তুলনায় বিদ্যুতের বরাদ্দ উল্লেখযোগ্যভাবে কম থাকায় এ সংকট তৈরি হয়েছে। নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-২ (মনোহরদী জোনাল অফিস)-এর ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) প্রকৌশলী ফযিলত রাব্বি মু’মিনাহ জানান, বর্তমানে মনোহরদীতে বিদ্যুতের চাহিদা প্রায় ৪৫ মেগাওয়াট। তবে বরাদ্দ পাওয়া যাচ্ছে মাত্র ২৭ মেগাওয়াট। প্রতিদিন প্রায় ১৮ মেগাওয়াট বিদ্যুতের ঘাটতি থাকায় বাধ্য হয়েই লোডশেডিং করতে হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা দ্রুত বিদ্যুতের বরাদ্দ বৃদ্ধি ও নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
১০

© All rights reserved © 2026
Themes By BDITWork.Com