
পল্লী বিদ্যুতের মিটার রিডারকে ৪ ঘণ্টা অবরুদ্ধ রাখল জনতা!
পাবনার ঈশ্বরদীতে অসহনীয় বিদ্যুৎ বিভ্রাট ও ভূতুড়ে বিলের অভিযোগে ক্ষুব্ধ হয়ে উঠেছেন স্থানীয় গ্রাহকেরা। এলাকার মানুষের স্পষ্ট বক্তব্য—একদিকে বিদ্যুতের চরম ভোগান্তি, অন্যদিকে ব্যবহারের তুলনায় দ্বিগুণ-তিনগুণ বিলের বোঝা!
📌 ঘটনার বিবরণ:
মঙ্গলবার বিকেলে উপজেলার সাহাপুর ইউনিয়নের চরগড়গড়ি এলাকায় বিদ্যুৎ না থাকা অবস্থাতেই মিটার রিডিং নিতে যান পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর মিটার রিডার আইনুল হোসেন। এতে বিক্ষুব্ধ এলাকাবাসী তাঁকে প্রায় চার ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন এবং বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের বিরুদ্ধে স্লোগান দেন।
🗣️ গ্রাহকদের অভিযোগ:
“কখন বিদ্যুৎ আসে আর কখন যায় তার ঠিক নেই। দৈনন্দিন কাজ, ব্যবসা-বাণিজ্য ও শিক্ষার্থীদের পড়াশোনা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। তার ওপর ভুল মিটার রিডিং দিয়ে অতিরিক্ত বিল চাপিয়ে দেওয়া হচ্ছে। বারবার বলেও কোনো সমাধান মিলছে না।”
পরবর্তী সময়ে উর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে আপাতত বিল লেখা বন্ধ রাখার প্রতিশ্রুতি দিলে এলাকাবাসী তাঁকে ছেড়ে দেন। অসাধু বিলিং ব্যবস্থার বিরুদ্ধে দ্রুত তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ক্ষুব্ধ গ্রাহকেরা।
Leave a Reply