
চুয়াডাঙ্গা সদর থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ০৪ এ্যাম্পুল ক্ষতিকারক বুপ্রেনরফাইন ইনজেকশনসহ চারজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরবর্তীতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে আসামীদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।
রবিবার (৩০ আগস্ট ২০২৬) সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চুয়াডাঙ্গা সদর থানা এলাকার বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়।
দণ্ডপ্রাপ্ত আসামীদের তালিকা:
উজ্জ্বল (৫০): পিতা- মৃত আমিনুল ইসলাম, সাং- মাঝের পাড়া, থানা ও জেলা- চুয়াডাঙ্গা। (সাজা: ০১ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা অর্থদণ্ড)
মোঃ আরজ আলী (৪৫): পিতা- মৃত কারু মিয়া, সাং- দৌলতদিয়াড় (চুনুরি পাড়া), থানা ও জেলা- চুয়াডাঙ্গা। (সাজা: ০৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা অর্থদণ্ড)
আত্তাব (৫৫): পিতা- মৃত ইউনুস আলী মুন্সি, সাং- মসজিদ পাড়া, থানা ও জেলা- চুয়াডাঙ্গা। (সাজা: ০১ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা অর্থদণ্ড)
মোঃ সোহেল উদ্দিন (৫১): পিতা- মৃত ইসলাম উদ্দিন, সাং- মাঝের পাড়া, থানা ও জেলা- চুয়াডাঙ্গা। (সাজা: ০১ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা অর্থদণ্ড)
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা সদরের বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়। এ সময় তাদের হেফাজতে থাকা মোট ০৪ এ্যাম্পুল বুপ্রেনরফাইন ইনজেকশন জব্দ করা হয়।
অভিযানকালে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস. এম আশিস মোমতাজ। তিনি মাদকদ্রব্য সংক্রান্ত আইনে দোষী সাব্যস্ত করে আসামীদের উল্লেখিত মেয়াদে সাজা প্রদান করেন। রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্তদের জেলা কারাগারে প্রেরণের আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
Leave a Reply