1. adnanmim872@gmail.com : doinikinsafercokh :
  2. Munabbiha145@gmail.com : Munabbia A : Munabbia A
  3. fauzursabit135@gmail.com : Fauzur Sabit : Fauzur Sabit
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন

ইয়াবাসহ গ্রেফতার সুন্দরগঞ্জ উপজেলার এনসিপির সহ সাংগঠনিক সম্পাদক শাকিল খান

গাইবান্ধা প্রতিনিধি
  • Update Time : সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ২২ Time View

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত ব্যক্তি হলেন শাকিল মিয়া ওরফে শাকিল খান (২৬)। তিনি উপজেলার চন্ডিপুর ইউনিয়নের পশ্চিম সীচা (হাজীপাড়া) গ্রামের বাসিন্দা এবং এনসিপির সুন্দরগঞ্জ উপজেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক।

সোমবার (২০ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সুন্দরগঞ্জ থানার কঞ্চিবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সেলিম রেজা।

পুলিশ সূত্রে জানা যায়, রোববার (১৯ জুলাই) দিবাগত রাত আনুমানিক পৌনে ১টার দিকে উপজেলার শ্রীপুর ইউনিয়নের ধর্মপুর বাজার এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে কঞ্চিবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের একটি টিম। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, ধর্মপুর বাজারের জোবেদা ফিলিং স্টেশনের ক্যাশ কাউন্টারের পাশের ফাঁকা স্থানে মাদক কেনাবেচা হচ্ছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে শাকিল পালানোর চেষ্টা করেন। পরে তাকে আটক করে তল্লাশি চালানো হলে তার পরিহিত প্যান্টের ডান পকেট থেকে সাদা পলিথিনে মোড়ানো ৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় এসআই মো. নওশের আলী বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।

উপজেলা এনসিপির সদস্য সচিব আশানুর রহমান বলেন, “জাতীয় নাগরিক পার্টি সব ধরনের মাদক, জুয়া ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। দলের গঠনতন্ত্র অনুযায়ী শাকিল মিয়ার বিরুদ্ধে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”

কঞ্চিবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সেলিম রেজা জানান, “গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে শাকিল মিয়াকে আটক করা হয়। তার কাছ থেকে ৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। পরবর্তীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com