1. adnanmim872@gmail.com : doinikinsafercokh :
  2. Munabbiha145@gmail.com : Munabbia A : Munabbia A
  3. fauzursabit135@gmail.com : Fauzur Sabit : Fauzur Sabit
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকের প্রেমে পড়লে লাভ বই ক্ষতি নেই! জেনে নিন ইতিবাচক দিকগুলো ৩০ লাখ টাকার প্রলোভন, রাশিয়ার যুদ্ধে প্রাণ গেল কুমিল্লার সাগরের কুমিল্লায় রাসায়নিক দিয়ে কলা পাকানোর দায়ে জরিমানা রোহিঙ্গা ক্যাম্পে বিনা অনুমতিতে অবস্থান, যুবকের এক মাসের কারাদণ্ড আড়াইহাজারে মাদক সেবনের দায়ে দুই তরুণের ৩ মাসের কারাদণ্ড সীমান্তে ৫৩ বিজিবি’র পৃথক অভিযান ভারতীয় মদ ও নেশাজাতীয় সিরাপ উদ্ধার কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যা: ৭ দিনের রিমান্ডে ২ যুবক টেকনাফে অপহৃত মাদ্রাসা ছাত্র উদ্ধার, উখিয়ায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার দাউদকান্দিতে ৫ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, পরোয়ানাভুক্ত আরও ২ শিবপুরে কৃষিজমির টপ সয়েল কাটার অভিযোগ,জব্দ ভেকু মেশিন

কুমিল্লা ওয়াসা বোর্ডের নতুন চেয়ারম্যান আশিকুর রহমান মাহমুদ

কুমিল্লা প্রতিনিধি
  • Update Time : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ৪০ Time View

কুমিল্লা ওয়াসা বোর্ডের চেয়ারম্যান পদে জনাব আশিকুর রহমান মাহমুদকে নিয়োগ দিয়েছে সরকার। আগামী তিন বছরের জন্য তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।

রোববার (৯ আগস্ট) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের পানি সরবরাহ-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (সংশোধন) আইন, ২০২৬’-এর ধারা ৭(১) অনুযায়ী আশিকুর রহমান মাহমুদকে কুমিল্লা ওয়াসা বোর্ডের চেয়ারম্যান পদে তিন বছর মেয়াদে নিয়োগ দেওয়া হয়েছে।

সরকারের জারি করা আদেশে বলা হয়, জনস্বার্থে এ নিয়োগ দেওয়া হয়েছে এবং এটি অবিলম্বে কার্যকর হবে।

আশিকুর রহমান মাহমুদ কুমিল্লা আদর্শ সদর উপজেলার মুন্সেফ বাড়ীর বাসিন্দা। তিনি হাজী আবদুর রহিম মাহমুদ ও জাহানারা মাহমুদের সন্তান।

প্রজ্ঞাপনটি ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ আগস্ট ২০২৬ তারিখে জারি করা হয়। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে প্রজ্ঞাপনের অনুলিপি পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com