1. adnanmim872@gmail.com : doinikinsafercokh :
  2. Munabbiha145@gmail.com : Munabbia A : Munabbia A
  3. fauzursabit135@gmail.com : Fauzur Sabit : Fauzur Sabit
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
যশোর জেলা পুলিশের সাত কর্মকর্তা বদলি কালীগঞ্জে ডাকাতির ঘটনায় মালামাল উদ্ধারসহ -২ ডাকাত গ্রেফতার এসআরবি-১৫-এর অভিযান, অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ‘রফিক বাহিনী’র সদস্য কুমিল্লায় প্রাইভেটকার থেকে ২৪ কেজি গাঁজাসহ আটক-২ কুমিল্লায় হাসপাতালে অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর দাউদকান্দিতে বন্দুক-কার্তুজসহ আটক ১, উদ্ধার ডাকাতির সরঞ্জাম ঠাকূরগাঁও-১ আসনে উপ- নির্বাচন, প্রতিটি ভোট কেন্দ্রে পৌঁছাচ্ছে নির্বাচনি সরঞ্জাম মাদক মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নড়াগাতীতে ২৫০ গ্রাম গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেপ্তার ঐতিহাসিক পল্টন ট্রাজেডী দিবস উপলক্ষে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

যশোর জেলা পুলিশের সাত কর্মকর্তা বদলি

স্টাফ রিপোর্টার রাবেয়া খাতুন
  • Update Time : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ২৮ Time View

যশোর জেলা পুলিশের সাতজন পুলিশ পরিদর্শককে বিভিন্ন থানা ও ইউনিটে বদলি ও পদায়ন করা হয়েছে। এর মধ্যে বাঘারপাড়া ও চৌগাছা থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) নিয়োগ দেওয়া হয়েছে। পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে এ বদলি ও পদায়ন করা হয়েছে।

আদেশ অনুযায়ী, যশোর জেলা গোয়েন্দার পুলিশ পরিদর্শক মো.জিয়াউর রহমানকে বাঘারপাড়া থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে। থানাটির বর্তমান ওসি নাজমুল হাসানকে যশোর পুলিশ কন্ট্রোল রুমে পদায়ন করা হয়েছে।অন্যদিকে, কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেনকে চৌগাছা থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে। চৌগাছা থানার বর্তমান ওসি মো. মামুনুর রশিদকে যশোর জেলা পুলিশ কার্যালয়ের ক্রাইম অ্যান্ড অপস শাখায় পদায়ন করা হয়েছে।
এ ছাড়া, ক্রাইম অ্যান্ড অপস শাখায় দায়িত্বে থাকা পুলিশ পরিদর্শক মোসাম্মৎ রোকসানা খাতুনকে যশোর সদর কোর্ট ইন্সপেক্টর হিসেবে বদলি করা হয়েছে। কোর্ট ইন্সপেক্টর মোহাম্মদ শহীদ তিতুমীরকে বেনাপোল পোর্ট থানার ওসি এবং বেনাপোল পোর্ট থানার বর্তমান ওসি মোহাম্মদ আশরাফ হোসেনকে যশোর ‘ক’ সার্কেলে বদলি করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com