1. adnanmim872@gmail.com : doinikinsafercokh :
  2. Munabbiha145@gmail.com : Munabbia A : Munabbia A
  3. fauzursabit135@gmail.com : Fauzur Sabit : Fauzur Sabit
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন

ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

নুরুজ্জামান দোয়ারাবাজার সুনামগঞ্জ প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ১৬ Time View

সুনামগঞ্জের দোয়ারাবাজারে ৫০ পিস ইয়াবাসহ মো. আব্দুস সামাদ (৩২) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। ​গ্রেপ্তার হওয়া আব্দুস সামাদ উপজেলার ১ নং বাংলাবাজার ইউনিয়নের পাইকপাড়া গ্রামের মৃত ফরিদ মিয়ার ছেলে। শুক্রবার(১৪ আগস্ট)  দুপুরে তাকে আটক করা হয়।
​পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে দোয়ারাবাজার থানার উপপরিদর্শক (এসআই) মো. জানু মিয়া, সহকারী উপপরিদর্শক (এএসআই) আশরাফ খান, এএসআই আলী আকবর ও এএসআই আমির হোসেন দোয়ারাবাজার ইউনিয়নের দলেরগাঁও গ্রামের মানিক মিয়ার পুকুরের উত্তর পাশে বিরিসিংগামী পাকা রাস্তায় অবস্থান নেয়। এ সময় ওই এলাকায় সন্দেহজনকভাবে চলাচলের সময় আব্দুস সামাদকে আটক করা হয়। পরে নিয়ম অনুযায়ী তাঁর দেহ তল্লাশি চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও জব্দ করে পুলিশ।
​বিষয়টি নিশ্চিত করে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম তালুকদার জানান, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com