
ঝিনাইদহ উপজেলা পরিষদ সংলগ্ন পুকুর থেকে স্থানীয় সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর শিক্ষার্থী আরাবীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, পুকুরে মরদেহ ভেসে থাকতে দেখে আশপাশের লোকজন পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস ও পুলিশের যৌথ দল মরদেহটি উদ্ধার করে। খবর পেয়ে স্বজনরা গিয়ে আরাবীর পরিচয় নিশ্চিত করেন। মরদেহ উদ্ধারের ঘটনায় পরিবার ও সহপাঠীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
পুলিশ জানায়, ঘটনাটি কীভাবে ঘটেছে সে বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে এবং ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
Leave a Reply