1. adnanmim872@gmail.com : doinikinsafercokh :
  2. Munabbiha145@gmail.com : Munabbia A : Munabbia A
  3. fauzursabit135@gmail.com : Fauzur Sabit : Fauzur Sabit
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন

ইলেকট্রিক শকে বিপন্ন মৎস্য সম্পদ

স্টাফ রিপোর্টার :- রেদওয়ানুল ইসলাম রিপন
  • Update Time : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ২০ Time View

বিভিন্ন নদী-নালা, হাওর ও জলাশয়ে ব্যাটারিচালিত ইলেকট্রিক শক যন্ত্র ব্যবহার করে বেআইনিভাবে মাছ শিকারের প্রবণতা আশঙ্কাজনকহারে বৃদ্ধি পেয়েছে। এতে দেশীয় প্রজাতির মাছ ও অন্যান্য জলজ প্রাণী দ্রুত বিলুপ্ত হওয়ার পাশাপাশি প্রাকৃতিক মৎস্য সম্পদ চরম ঝুঁকির মুখে পড়েছে।
​মৎস্য সুরক্ষার প্রচলিত আইন অনুযায়ী যেকোনো ধরণের কারেন্ট জাল বা ইলেকট্রিক সরঞ্জাম ব্যবহার করে মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ। স্থানীয়দের অভিযোগ, অসাধু একটি চক্র রাতের আঁধারে কিংবা নির্জন স্থানে ব্যাটারির সাহায্যে পানিতে তীব্র বিদ্যুৎ প্রবাহ তৈরি করে মাছ শিকার করছে। এর ফলে ছোট-বড় মাছের পাশাপাশি ডিম ও রেণু পোনা মুহূর্তেই ধ্বংস হয়ে যাচ্ছে এবং জলাশয়গুলো দ্রুত মাছশূন্য হয়ে পড়ছে।
​প্রাকৃতিক জলজ পরিবেশ ও মৎস্য উৎপাদন টিকিয়ে রাখতে অবিলম্বে এই অবৈধ কর্মকাণ্ড বন্ধ করা জরুরি। সচেতন মহলের দাবি, স্থানীয় প্রশাসন ও মৎস্য বিভাগের উদ্যোগে নিয়মিত অভিযান পরিচালনা করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com