1. adnanmim872@gmail.com : doinikinsafercokh :
  2. Munabbiha145@gmail.com : Munabbia A : Munabbia A
  3. fauzursabit135@gmail.com : Fauzur Sabit : Fauzur Sabit
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন

দুধে গোসল করে সমর্থন বদলালেন দুই ফুটবলপ্রেমী

গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
  • Update Time : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ৩০ Time View

বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় এবার ব্যতিক্রমী ঘটনা ঘটলো গোপালগঞ্জে। ব্রাজিল দলের খেলায় হতাশ হয়ে ১০ লিটার দুধ দিয়ে গোসল করে আনুষ্ঠানিকভাবে আর্জেন্টিনার সমর্থক হওয়ার ঘোষণা দিলেন দুই ফুটবলপ্রেমী।

গত শনিবার ১৮ জুলাই বেলা সাড়ে ১টার দিকে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রাতুল ইউনিয়নের টুকু বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, হাসিব মুন্সি ওহিদুল শেখ নামের ওই দুই যুবক এতদিন কট্টর ব্রাজিল সমর্থক ছিলেন। কিন্তু সাম্প্রতিক সময়ে আর্জেন্টিনার দারুণ পারফরম্যান্স ও লিওনেল মেসির খেলায় মুগ্ধ হয়ে তারা দলবদলের সিদ্ধান্ত নেন।

ঘোষণা দিতে গিয়ে প্রথমে ব্রাজিলের জার্সি পরা হাসিব মুন্সির মাথায় ১০ লিটার দুধ ঢেলে “ব্রাজিলকে ধুয়ে মুছে ফেলা” হয়। এরপর তিনি আর্জেন্টিনার জার্সি পরে নেন। একইভাবে ওহিদুল শেখও দুধে গোসল করে আর্জেন্টিনার পতাকা হাতে নেন।

এসময় হাসিব মুন্সি বলেন, _”আগে ব্রাজিলের খেলা ভালো ছিল না। ভুল বুঝে বেয়াদবি করতাম। এখন থেকে আর্জেন্টিনা। মেসি কী জিনিস এখন বুঝেছি। সারা জীবনের জন্য ব্রাজিল সাইড করে দিলাম।”_

এই ব্যতিক্রমী ঘটনা দেখতে আশপাশের শত শত মানুষ ভিড় জমান। অনেকে মোবাইলে ভিডিও ধারণ করেন। পুরো এলাকায় এখন এটা নিয়েই চলছে তুমুল আলোচনা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com