1. adnanmim872@gmail.com : doinikinsafercokh :
  2. Munabbiha145@gmail.com : Munabbia A : Munabbia A
  3. fauzursabit135@gmail.com : Fauzur Sabit : Fauzur Sabit
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন

বিশ্বম্ভরপুরে নবাগত ইউএনও সখিনা আক্তারের মতবিনিময়

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
  • Update Time : বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ৩৩ Time View

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সখিনা আক্তারের সঙ্গে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা ও সাংবাদিকদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা সখিনা আক্তার।

সভায় বক্তারা বিশ্বম্ভরপুর উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। বিশেষ করে মাদক নির্মূল, যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার মানোন্নয়নসহ জনসেবার মান বাড়ানোর বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

বক্তারা বলেন, উপজেলার সার্বিক উন্নয়নে প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক দল, সাংবাদিক ও সাধারণ জনগণের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাহফুজুর রহমান, উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান আশিক, বাদাঘাট দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ছবাব মিয়া, ধনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মিলন মিয়া, বিশ্বম্ভরপুর প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার বর্মন, সাধারণ সম্পাদক সালেহ আহমদ, জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা সুলতান আহমদ, সেক্রেটারি মো. হোসেন আহমদ, সাংবাদিক শফিউল আলম, এনসিপি প্রতিনিধি শাহ রাকিব, শাহনুর আলম, জমিয়ত প্রতিনিধি মাওলানা আবুল কাশেম, মুক্তিযোদ্ধা প্রতিনিধি সৈয়দ জসিম উদ্দিনসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

নবাগত ইউএনও সখিনা আক্তার উপস্থিত সবার বক্তব্য মনোযোগ সহকারে শোনেন। তিনি বলেন, বিশ্বম্ভরপুর উপজেলার উন্নয়ন ও মানুষের কল্যাণে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করা হবে। এ জন্য তিনি জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সর্বস্তরের জনগণের সার্বিক সহযোগিতা কামনা করেন।

তিনি আরও বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় বিশ্বম্ভরপুর উপজেলাকে একটি সুন্দর, পরিচ্ছন্ন, উন্নত ও নান্দনিক উপজেলা হিসেবে গড়ে তোলা সম্ভব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com