1. adnanmim872@gmail.com : doinikinsafercokh :
  2. Munabbiha145@gmail.com : Munabbia A : Munabbia A
  3. fauzursabit135@gmail.com : Fauzur Sabit : Fauzur Sabit
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
২০১৮-র ‘রাতের ভোটের’ কারিগর সাবেক ডিসি সরোজ কুমার নাথ বাধ্যতামূলক অবসরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে মোটরসাইকেলসহ দুই জন আটক পঞ্চগড়ের সাবেক (ডিসি) ও যুগ্ম সচিব ডা. সাবিনা ইয়াসমিন বাধ্যতামূলক অবসরে  তাহিরপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে শ্যামনগরে ১০ লাখ বীজ রোপণ উদ্যোগ যাবজ্জীবন সাজার পরোয়ানা গায়েব কুমিল্লা দাউদকান্দিতে পৃথক অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যসহ ৩ আসামি গ্রেপ্তার বর্ষার টানে চলনবিলে উপচে পড়া ভিড় ঝিনাইদহে ভুয়া ড্রাইভারের খপ্পরে ৩৭ লাখ টাকার মালামাল উধাও মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের আহ্বান

কালিয়াকৈরে হানিট্যাপ চক্রের ৪ সদস্য আটক 

গাজীপুর প্রতিনিধি
  • Update Time : শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ১৬ Time View

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় সম্পর্কের প্রলোভন দেখিয়ে জিম্মি ও ব্ল্যাকমেইল করে অর্থ আদায়ের অভিযোগে কথিত ‘হানিট্র্যাপ’ চক্রের দুই নারী ও এক পুলিশ সদস্যসহ মোট চারজনকে আটক করেছে কালিয়াকৈর থানা পুলিশ।

শুক্রবার ২৪ জুলাই রাত ৯টার দিকে উপজেলার বিশ্বাসপাড়া এলাকার মদিনা ভবনের সপ্তম তলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে একটি পুলিশের হ্যান্ডকাফ ও একটি পুলিশ কটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আটকরা হলেন পাপিয়া, তার স্বামী পুলিশ সদস্য সজীব ও সুমু আক্তার। তারা দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ব্যক্তির সঙ্গে পরিচয় গড়ে তুলে নির্জন স্থানে ডেকে আনতেন। পরে জিম্মি করে গোপনে ছবি ও ভিডিও ধারণের মাধ্যমে ব্ল্যাকমেইল করে অর্থ আদায় করতেন বলে অভিযোগ।

অভিযোগ অনুযায়ী, সায়মন নামে এক যুবকের সঙ্গে ফেসবুকে পরিচয়ের পর প্রেমের সম্পর্কের অভিনয় করে শুক্রবার রাতে তাকে মদিনা ভবনের সপ্তম তলার একটি কক্ষে ডেকে নেন পাপিয়া। যুবক কক্ষে প্রবেশের পর দরজা বন্ধ করে তাকে মারধর করা হয়। একপর্যায়ে প্রাণ বাঁচাতে সায়মন বারান্দায় গিয়ে চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে আসেন। এ সময় সজীব ঘটনা ভিন্ন খাতে নিতে ৯৯৯-এ ফোন করে ওই যুবকের বিরুদ্ধে তার স্ত্রীকে হেনস্থার অভিযোগ তোলেন।

খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তল্লাশি চালিয়ে চারজনকে আটক করে। তাদের মোবাইল ফোন থেকে আপত্তিকর তথ্য ও ব্ল্যাকমেইলিংয়ের আলামত উদ্ধার করা হয়েছে।সংবাদ বিশ্লেষণ সেবা

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সহিদুল ইসলাম জানান,আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। শনিবার সকালে তাদের আদালতে পাঠানো হবে। ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না তা তদন্ত করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com