
দর্শনা থেকে ঢাকা রুটে একটি প্রভাতী (সকালের) আন্তঃনগর ট্রেন চালুর দাবিতে ঝিনাইদহের কালীগঞ্জ মোবারকগঞ্জ রেলস্টেশনে এক বিশাল মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এই অঞ্চলের সাধারণ মানুষের দীর্ঘদিনের যাতায়াত কষ্ট দূর করতে এবং রেল যোগাযোগ আরও সহজ ও গতিশীল করার লক্ষ্যে দলমত নির্বিশেষে সর্বস্তরের জনগণ এই কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
উক্ত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেন এবং গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ঝিনাইদহ-৪ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য মাওলানা আবু তালিব।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দর্শনা-ঢাকা রুটে একটি প্রভাতী ট্রেন এই অঞ্চলের মানুষের প্রাণের দাবি। ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও চিকিৎসা খাতের উন্নয়নে এই ট্রেন চালু হওয়া অত্যন্ত জরুরি। তিনি এই দাবি দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন এবং জনগণের এই ন্যায্য দাবির পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
মানববন্ধনে বক্তারা অনতিবিলম্বে মোবারকগঞ্জ রেলস্টেশনের আধুনিকায়ন এবং সকালের শিফটে ঢাকার উদ্দেশ্যে নতুন ট্রেন চালুর জন্য সরকারের নিকট জোর দাবি জানান।
Leave a Reply