
চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে সম্মাননা পাওয়া কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহানের বদলিজনিত বিদায় উপলক্ষে উপজেলা পরিষদ ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার (১৮ জুলাই) উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পরিষদের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান।
বিশেষ অতিথি ছিলেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তানভীর হোসেন, সহকারী কমিশনার (ভূমি) ফাবলিহা আনবার, বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফুর রহমান ও ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন।
অনুষ্ঠানে কর্মকর্তাদের মধ্যে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শেখ হাসিবুর রেজা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আতিকুর রহমান, সাবরেজিস্ট্রার দীপঙ্কর দাস, উপজেলা প্রকৌশলী মো. গোলাপ হোসেন ভূইয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহীদুল করিম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা কাজী মো. শফিকুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. বিল্লাল চৌধুরী ও ইউআরসি ইন্সট্রাক্টর মো. শহীদুল ইসলাম। এ ছাড়া ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মেদ লাভলু বক্তব্য দেন।
বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি কাজী শাহ আলম খোকন, সহসভাপতি মহসিন কবির সরকার, সাধারণ সম্পাদক মো. আমির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. আনিসুর রহমান রিপন ভূইয়া চেয়ারম্যান, শাহজাহান সাজু, মালাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুন ও উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তফা জামান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি সরকার জহিরুল হক মিঠুন, সহসভাপতি রবিউল্লাহ রবি, ধর্মবিষয়ক সম্পাদক মো. মনিরুল আলম বাবুল, দপ্তর সম্পাদক হেদায়েত উল্লাহ সরদার, উপজেলা কৃষক দলের সভাপতি মিজানুর রহমান খান চেয়ারম্যান, উপজেলা শ্রমিক দলের সভাপতি আবু কাউসার, সাধারণ সম্পাদক মো. কবির ইসলাম, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি সার্জেন শফিকুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আকরামুল ইসলাম, সদস্যসচিব তাজুল ইসলাম মিঠু, শিদলাই ইউনিয়ন বিএনপির সভাপতি ফয়েজ আহমেদ সরকার, শশীদল ইউনিয়ন বিএনপির সভাপতি মোরশেদ আলম, সাধারণ সম্পাদক আবু সুফিয়ান মিন্টু, ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী মনির ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক দিদারুল আলম ভূইয়াসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মাহমুদা জাহান ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকালে প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও আন্তরিকতার পরিচয় দিয়েছেন। সাধারণ মানুষের সেবা নিশ্চিত করার পাশাপাশি শিক্ষা, কৃষি, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে তাঁর ভূমিকা ছিল প্রশংসনীয়। তাঁর দায়িত্বশীল ও জনবান্ধব কর্মকাণ্ডের কারণে তিনি চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ইউএনও হিসেবে সম্মাননা অর্জন করেছেন। তাঁর বদলিতে ব্রাহ্মণপাড়াবাসী একজন দক্ষ ও মানবিক কর্মকর্তাকে হারালেন।
বিদায়ী ইউএনও মাহমুদা জাহান তাঁর দায়িত্ব পালনকালে উপজেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সর্বস্তরের মানুষের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ব্রাহ্মণপাড়ায় দায়িত্ব পালনকালে সবার কাছ থেকে যে সহযোগিতা ও ভালোবাসা পেয়েছেন, তা তিনি সবসময় স্মরণ রাখবেন। নতুন কর্মস্থলেও তিনি নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের চেষ্টা করবেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম বলেন, মাহমুদা জাহান ব্রাহ্মণপাড়ায় দায়িত্ব পালনকালে সততা, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন। প্রশাসনের সঙ্গে জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সমন্বয় করে তিনি উপজেলার উন্নয়ন ও জনসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর কর্মদক্ষতার স্বীকৃতি হিসেবে চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হওয়া ব্রাহ্মণপাড়াবাসীর জন্যও গর্বের বিষয়। তিনি মাহমুদা জাহানের নতুন কর্মস্থলের সফলতা ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।
অনুষ্ঠানে বিদায়ী ইউএনও মাহমুদা জাহানকে উপজেলা পরিষদ এবং বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
Leave a Reply