1. adnanmim872@gmail.com : doinikinsafercokh :
  2. Munabbiha145@gmail.com : Munabbia A : Munabbia A
  3. fauzursabit135@gmail.com : Fauzur Sabit : Fauzur Sabit
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ব্রাহ্মণপাড়ার জনবান্ধব ইউএনও মাহমুদা জাহানকে অশ্রুসিক্ত বিদায় আদমদীঘিতে সার চোরাকারবারির অভিযোগ, কৃষি কর্মকর্তার ভূমিকা নিয়ে প্রশ্ন! রঘুনাথপুর প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন ঝিনাইদহে প্রাথমিক শিক্ষক সমিতির সম্মেলন অনুষ্ঠিত দর্শনা-ঢাকা রুটে ‘প্রভাতী ট্রেন’ চালুর দাবিতে মোবারকগঞ্জ রেলস্টেশনে বিশাল মানববন্ধন! কালীগঞ্জ পৌর ব্যবসায়ী সমিতির শপথ ও পরিচিতি সভা অনুষ্ঠিত মহেশপুর ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক। আজ রাত ১টার মধ্যে যে সকল স্থানে বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোটচাঁদপুরে ‘মৌমিতা ফাঁদে ফেলে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়াই পেশা নতুন রূপ ও চাঞ্চল্যকর মামলা-বাণিজ্য কোটচাঁদপুরে আড়াই কিঃমিঃ রাস্তা নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ

কালীগঞ্জ পৌর ব্যবসায়ী সমিতির শপথ ও পরিচিতি সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, কালীগঞ্জ (ঝিনাইদহ)
  • Update Time : শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ২৫ Time View

ঝিনাইদহের কালীগঞ্জ পৌর ব্যবসায়ী সমিতির নব-গঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি ও জাঁকজমকপূর্ণ শপথ গ্রহণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৮ জুলাই) বিকাল ৪:৩০ মিনিটে কালীগঞ্জের জেলা পরিষদ অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উল্লেখ্য, এর আগে গত ২০ জুন এক অনাড়ম্বর পরিবেশের মধ্যে এমদাদুল ইসলাম-কে আহ্বায়ক ও আব্দুল আলিম-কে সদস্য সচিব করে ৬১ সদস্য বিশিষ্ট এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল। আজ মূলত সেই কমিটিরই আনুষ্ঠানিক শপথ গ্রহণ ও পরিচিতি সভা সম্পন্ন হলো।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নব-গঠিত কমিটির নেতৃবৃন্দকে আনুষ্ঠানিক শপথবাক্য পাঠ করান ঝিনাইদহ-৪ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য এবং সমিতির উপদেষ্টা মণ্ডলীর সদস্য জনাব মাওঃ মো: আবু তালিব।

শপথ গ্রহণ শেষে কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবসহ নেতৃবৃন্দ জানান, তারা অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করবেন এবং অত্যন্ত দ্রুত সময়ের মধ্যে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ব্যবসায়ীদের একটি নিয়মিত ও পূর্ণাঙ্গ নতুন কমিটি উপহার দেবেন।

বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও কালীগঞ্জ পৌর ব্যবসায়ী সমিতির উপদেষ্টা মণ্ডলীর সদস্য জনাব মো: মনিরুল হক-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং সমিতির উপদেষ্টা মণ্ডলীর সদস্য জনাব মো: হামিদুল ইসলাম হামিদ।

পরিচিতি ও শপথ গ্রহণ অনুষ্ঠানে নব-গঠিত কমিটির সকল সদস্যবৃন্দ ছাড়াও স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা কালীগঞ্জ পৌর এলাকার ব্যবসা-বাণিজ্যের প্রসার ও ব্যবসায়ীদের সার্বিক অধিকার ও স্বার্থ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com