1. adnanmim872@gmail.com : doinikinsafercokh :
  2. Munabbiha145@gmail.com : Munabbia A : Munabbia A
  3. fauzursabit135@gmail.com : Fauzur Sabit : Fauzur Sabit
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন

মহেশপুর ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক।

স্টাফ রিপোর্টার :- রেদওয়ানুল ইসলাম রিপন
  • Update Time : শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ৬২ Time View

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মোঃ মহিদুল মল্লিক (৩৭) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে জলিলপুর পাঁচমাথা থেকে ভৈরবা সড়কের পাশে চেক পোস্ট বসিয়ে অভিযান চালায় পুলিশ। এ সময় তার হাতে থাকা একটি গোলাপি রঙের কাপড়ের ব্যাগ তল্লাশি করে খাকি রঙের কসটেপ দিয়ে মোড়ানো একটি পোটলায় থাকা ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজার মূল্য ৪০ হাজার টাকা।

আটক মহিদুল মল্লিক মহেশপুর উপজেলার ভৈরবা (কুল্লাহপাড়া) গ্রামের মৃত আলী কদর মল্লিকের ছেলে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মহেশপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলাটির তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে থানার সাব-ইন্সপেক্টর (নিঃ) মো. টিপু সুলতানকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com