1. adnanmim872@gmail.com : doinikinsafercokh :
  2. Munabbiha145@gmail.com : Munabbia A : Munabbia A
  3. fauzursabit135@gmail.com : Fauzur Sabit : Fauzur Sabit
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন

বুড়িচংয়ে গ্রামগঞ্জে কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে শাপলা ফুল

কুমিল্লা প্রতিনিধি
  • Update Time : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ৪০ Time View

শাপলা আমাদের জাতীয় ফুল। এক সময়ে দেশের গ্রামগঞ্জে বিল- ঝিল, পুকুর- খালজুড়ে লাল,সাদা, গোলাপি,বেগুনি ও নীল রঙের শাপলা ফুলের ব্যবহার দেখা যেত।তবে সময়ের সঙ্গে সঙ্গে দৃশ্য আজ বিলীন হতে বসেছে। কুমিল্লার বুড়িচংয়ে এখন আর আগের মতো শাপলার মনোমুগ্ধকর সৌন্দর্য চোখে পড়ে না। কালের বিবর্তন, জলবায়ু পরিবর্তন, আধুনিক কৃষি ব্যবস্থায় অতিরিক্ত কীটনাশকের ব্যবহার ও জলাশয় ভরাটের কারনে হারিয়ে যাচ্ছে এই নয়নাভিরাম জাতীয় ফুল। বাংলাদেশের আবহাওয়ার সাধারণত পাঁচ ধরনের শাপলা দেখা যায় সাদা,লাল,বেগুনি, হলুদ ও নীল। এদের মধ্যে সাদা শাপলা বাংলাদেশের জাতীয় ফুল হিসেবে স্বীকৃত। নদীমাতৃক এ দেশে পূর্বে স্রোতবিহীন জলাশয়, পুকুর, খাল বিলজুড়ে শাপলা ফুলে ছেয়ে থাকত। বিশেষ করে বর্ষা ও শরৎকালে ছিল শাপলার ফুল ফোটার মৌসুম। শাপলা শুধু সৌন্দর্য নয়,খাদ্য হিসেবেও গ্রামীণ জনজীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। শাপলার লতা দিয়ে সবজি রান্না করা হতো এবং ফল যা ড্যাভ নামে পরিচিত, তা সিদ্ধ
বা ভেজে খাওয়া হতো।ছোটরা শাপলার মালা গলায় পরে আনন্দ পেত। অনেক কৃষক শাপলা তুলে স্থানীয় বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন।স্থানীয় কৃষকদের মতে, আগে যেখানে সামান্য পানিতে ই শাপলা ফুটত,এখন সেই জায়গাগুলো ভরাট হয়ে গেছে অথবা চাষের জমিতে অতিরিক্ত রাসায়নিক ব্যবহার করা হচ্ছে। এতে করে শাপলার বংশ বিস্তার বাধাগ্রস্ত হচ্ছে। বর্তমানে কোথাও কোথাও গভীর জলাশয়ে কিছু সাদা শাপলা দেখা গেলেও বেগুনি,নীল বা লাল শাপলার দেখা মেলে না বললেই চলে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com