1. adnanmim872@gmail.com : doinikinsafercokh :
  2. Munabbiha145@gmail.com : Munabbia A : Munabbia A
  3. fauzursabit135@gmail.com : Fauzur Sabit : Fauzur Sabit
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
জ্বিন তাড়ানোর নামে তরুণীকে পিটিয়ে জখম; যশোরে ‘আয়না কবিরাজ’-এর প্রতারণার মুখোশ উন্মোচন মাদক, জুয়া, ইভটিজিং ও বাল্যবিবাহমুক্ত করার ঘোষণা নবাগত ওসির ভূমি অফিসের সার্ভেয়ারের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ শিক্ষকদের টাকা লুটেপুটে খাচ্ছে উপ-পরিচালক কার্যালয়ের হিসাবরক্ষক দুই বেকারিকে ৭০ হাজার টাকা জরিমানা মাদক সিন্ডিকেটের ক্ষমতার কাছে কি হেরে যাবে প্রশাসন? ফটকী নদীর দুই পাড়ে দুই শতাধিক বৃক্ষরোপণ সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমান চোরাচালানের মালামাল জব্দ অ্যানেস্থেশিয়া চিকিৎসকের সংকটে বন্ধ ওটি মাগুরার আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড বহাল

সাপাহারে প্রদর্শনী চাষীদের মাঝে মাছের খাবার ও গাছের চারা বিতরণ

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি
  • Update Time : সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ২৩ Time View

নওগাঁর সাপাহারে ২০২৫–২৬ অর্থবছরের ইউনিয়ন পর্যায়ে মৎস্য প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (৩য় পর্যায়)-এর আওতায় গৃহস্থালি কাজে ব্যবহৃত পুকুরে মাছ চাষ সম্প্রসারণ কার্যক্রমের অংশ হিসেবে প্রদর্শনী চাষীদের মাঝে মাছের খাবার ও গাছের চারা বিতরণ করা হয়েছে।

সোমবার (২০ জুলাই) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়, সাপাহারের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ আসনের জাতীয় সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমানা রিয়াজ।

অনুষ্ঠানে প্রদর্শনী চাষীদের মাঝে মাছের খাদ্য, বিভিন্ন প্রজাতির গাছের চারা এবং শাকসবজির বীজ বিতরণ করা হয়। এছাড়াও সংশ্লিষ্ট চাষীদের পুকুরে সরকারি ব্যবস্থাপনায় মাছের পোনা পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছে উপজেলা মৎস্য দপ্তর।

এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা শামিম রেজা, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডা. আরিফুজ্জামান, থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী বেনু, সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী লাবু, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com