1. adnanmim872@gmail.com : doinikinsafercokh :
  2. Munabbiha145@gmail.com : Munabbia A : Munabbia A
  3. fauzursabit135@gmail.com : Fauzur Sabit : Fauzur Sabit
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
মহেশপুরে সংরক্ষিত আসনের এমপি ফাহিমা নাসরিন মুন্নি ও অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলের বৃক্ষরোপণ কালীগঞ্জ মহিলা কলেজ–ভূষণ সড়কের শতবর্ষী গাছের ঝুঁকিপূর্ণ ডালে চরম ভোগান্তি মহেশপুর-কোটচাঁদপুরের উন্নয়নের রূপকার রাষ্ট্র হারলেও নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত হওয়াটাই অ্যাটর্নি জেনারেলের স্বস্তি দিঘলিয়ায় ট্রাকের চাপায় একই পরিবারের তিনজন নিহত, আশঙ্কাজনক স্বামী ডেপুটি অ্যাটর্নি জেনারেল হওয়ায় ম. বুলবুল আবু সাঈদ শামীমকে সংবর্ধনা খুলনা বিভাগীয় প্রেসক্লাবের উদ্যোগে সংবর্ধনা ও দোয়া মাহফিল বর্ণাঢ্য আয়োজনে যোগিহুদা প্রিমিয়াম লীগ ২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত! কোটচাঁদপুরে মরহুম সিরু মিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন মহেশপুর সীমান্তে বিজিবির অভিযান: মদ ও ওষুধ উদ্ধার, নারী আটক” সংসদ সদস্য ফাহিমা নাসরিন মুন্নির আগমন উপলক্ষে প্রাণবন্ত নাগরিক সভা অনুষ্ঠিত

টেকনাফে সিএনজি তল্লাশিতে ৬ হাজার ৫০০ ইয়াবা উদ্ধার, দুই মাদক কারবারি আটক

আবু মুসা, টেকনাফ প্রতিনিধি:
  • Update Time : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ১৫ Time View

কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে ৬ হাজার ৫০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে নগদ টাকা ও চারটি মোবাইল ফোন জব্দ করা হয়।

কোস্ট গার্ড সূত্র জানায়, বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে টেকনাফ থানাধীন হ্নীলা সীমান্ত সড়কের ব্রিজসংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন টেকনাফের একটি দল।

অভিযান চলাকালে সন্দেহজনক একটি সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় সিএনজি থেকে আনুমানিক ৩২ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৬ হাজার ৫০০ পিস ইয়াবা, নগদ ৮ হাজার ৪৪৬ টাকা এবং চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। একই সঙ্গে দুই মাদক কারবারিকে আটক করা হয়।

শুক্রবার (৩১ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।

তিনি জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। জব্দ করা ইয়াবাসহ অন্যান্য আলামত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়াও চলছে।

তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় মাদক পাচার প্রতিরোধ এবং ভয়াবহ মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ডের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। টেকনাফে ইয়াবা পাচার প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com